বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৬ ৮:২৪ পিএম

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ঢাকা কলেজ শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে কলেজটির মনোবিজ্ঞান বিভাগের ২০২২- ২১ সেশনের শিক্ষার্থী নাফিজ উর রহমানকে সভাপতি এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল ফয়সালকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা কলেজ শাখার নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।

সংগঠনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী সাত কার্যদিবসের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী ঢাকা কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বরাবর পাঠানোর জন্য নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ করা হয়েছে।

নতুন কমিটির সভাপতি নাফিজ উর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফয়সালকে সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ, কেন্দ্রীয় স্থায়ী পরিষদ, উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় দপ্তরসহ সংশ্লিষ্টদের পক্ষ থেকে দায়িত্ব পালনে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ঢাকা কলেজ শাখার কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

সংগঠনটির কার্যক্রমকে আরো বেগমান করার প্রত্যাশ্যা ব্যাক্ত করে সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, মুক্তবুদ্ধি চর্চা ও সত্য প্রকাশের এই প্ল্যাটফর্মে কাজ করতে পারা আমার জন্য অত্যন্ত গৌরবের। আমার প্রধান লক্ষ্য থাকবে ঢাকা কলেজ শাখায় লেখালেখির পরিবেশকে আরও বেগবান করা, কর্মশালার মাধ্যমে উদীয়মান লেখকদের দক্ষতা বাড়ানো এবং ফোরামকে সুসংগঠিত ও শক্তিশালী পরিবার হিসেবে এগিয়ে নেওয়া। অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

বাকৃবিতে ডাইরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু, নেতৃত্বে লিপি-মনির

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কর্মকর্তাদের নতুন সংগঠন বিএইউ ডাইরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশন’-এর প্রথম আহ্বায়ক কমিটি গঠন ...

বাকৃবির অবসরপ্রাপ্তদের পেনশন ব্যবস্থায় আসছে অটোমেশন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পেনশন ও বিভিন্ন ভাতা প্রাপ্তির প্রক্রিয়া ...

ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি

ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ ‘যমুনা’র উদ্যোগে জার্সি উন্মোচন, ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি ...

একাডেমিক মাইগ্রেশন ইস্যু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ২৯ ঘণ্টায় ভোট পড়েছে ২৬ শতাংশ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একাডেমিক মাইগ্রেশন নিয়ে শিক্ষার্থীদের মতামত গ্রহণের ভোটে ২৯ ঘণ্টায় ১৪ হাজার ৩০০ ...

নীতিমালা উপেক্ষা করে ইবিতে সভাপতি নিয়োগ, তালা ঝুলিয়ে বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মার্কেটিং বিভাগে নতুন সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের নীতিমালা উপেক্ষা করে ...

খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি

সবুজ ও নির্মল ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ  কর্মসূচি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় খুলনা ...

বেরোবিতে শিক্ষার্থীদের থেকে প্রায় সাত লাখ টাকা অতিরিক্ত ফি আদায়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে ‘সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশন ...