
ইয়াং লিডার্স প্রোগ্রাম (ওয়াইএলপি)-২০২৫ ব্যাচের গ্র্যাজুয়েশন উদযাপন করেছে ব্র্যাক ব্যাংক। এবার ৪৯ জন ইয়াং লিডার এক বছরব্যাপী এ গ্র্যাজুয়েশন প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
প্রশিক্ষণ শেষে গত ৩১ জুলাই ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। ‘লার্নার টু লিডার’ শিরোনামে আয়োজিত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যাংকের গুরুত্বপূর্ণ ডিভিশনগুলোতে ইয়াং লিডারদের এই রোটেশনাল ট্রেনিং সম্পন্ন হয়।
গ্র্যাজুয়েশন উদযাপন অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ম্যানেজমেন্ট কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গ্র্যাজুয়েশন শেষে ৪৯ জন ইয়াং লিডারই ব্যাংকটির বিভিন্ন ডিভিশনে প্রিন্সিপাল অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
ইয়াং লিডার্স প্রোগ্রাম মূলত বাংলাদেশের ব্যাংকিং খাতে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে ব্র্যাক ব্যাংকের একটি কাঠামোবদ্ধ ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম। এই প্রোগ্রামের আওতায় নিয়োগপ্রাপ্ত ইয়াং লিডাররা প্রথম এক বছর ব্যাংকের বিজনেস অপারেশনস, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড এআই অ্যানালিটিকস, ফাইন্যান্স, কমপ্লায়েন্সসহ ব্যাংকিংয়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন ডিভিশন ও ডিপার্টমেন্টে প্রশিক্ষণের সুযোগ পান।
ক্লাসরুম প্রশিক্ষণের পাশাপাশি মাঠপর্যায়ের কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে তারা আধুনিক ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে বিস্তৃত ও বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করেন। এই অভিজ্ঞতা ব্যাংকের বিভিন্ন প্রোজেক্ট অ্যাসাইনমেন্ট ও ক্রস-ফাংশনাল অ্যাটাচমেন্ট সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে তাদের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখে।
অনুষ্ঠানে গ্র্যাজুয়েটদের উদ্দেশে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “আমাদের অগ্রযাত্রার মূলে রয়েছে আমাদের সহকর্মীরা। এই ইয়াং লিডাররাই ভবিষ্যৎ ব্যাংকিংয়ের নেতৃত্ব দেবেন। আমরা মেধা বিকাশে বিনিয়োগ করায় বিশ্বাস করি। আমরা তরুণদের স্বপ্নকে লালন করতে চাই। তাদের এমন একটি প্ল্যাটফর্ম দিতে চাই, যেখানে তারা শিখতে পারবে, বড় হতে পারবে এবং নিজেদের কাজের মাধ্যমে ইমপ্যাক্ট তৈরি করতে পারবে। এই ইয়াং লিডাররা ব্র্যাক ব্যাংকের আগামী দিনের পথচলাকে এগিয়ে নেওয়ার পাশাপাশি বাংলাদেশের ব্যাংকিং খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
ইয়াং লিডার্স প্রোগ্রামের মাধ্যমে তরুণ প্রতিভাবান পেশাজীবীদের হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়ার পাশাপাশি ব্যাংকিং খাতের জন্য ভবিষ্যৎ নেতৃত্বের একটি শক্তিশালী ধারা গড়ে তুলতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।
টিআর
- ১লভ্যাংশ দিবে না সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি
- ২লভ্যাংশের সিদ্ধান্ত জানালো সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি
- ৩জ্বালানি সহযোগিতা জোরদারে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে বাংলাদেশ-কাতার
- ৪প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ
- ৫রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই
- ৬বাকৃবিতে ডাইরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু, নেতৃত্বে লিপি-মনির
- ৭বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত
- ৮বাকৃবির অবসরপ্রাপ্তদের পেনশন ব্যবস্থায় আসছে অটোমেশন
- ৯রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার
- ১০চিলমারী বন্দরে নেই ন্যূনতম যাত্রীসেবা
- ১দুদক কমিশনার হলেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া
- ২কয়রায় নিজ বাড়ি থেকেই ইয়াবাসহ আটক ২
- ৩চট্টগ্রামেও চালু হলো বিআরটিসির বিশেষ মহিলা ‘গোলাপি বাস’
- ৪মার্জিন বিধিমালার সংশোধনী গেজেট প্রকাশ
- ৫গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ৬রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী
- ৭ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ৮মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ছানা, ঝুঁকিতে ভোক্তার স্বাস্থ্য
- ৯খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
- ১০চাঁদপুরে কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলেও বর্জ্য ব্যবস্থাপনায় বেহাল দশা





পাঠকের মতামত