
ব্যাংকাস্যুরেন্স কার্যক্রমকে আরও শক্তিশালী ও সম্প্রসারিত করার বিভিন্ন কৌশল, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং গ্রাহকদের কাছে ব্যাংক ও বীমা সেবার সমন্বিত সুবিধা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিন দিনব্যাপী ‘ব্যাংকাস্যুরেন্স কনফারেন্স-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে পূবালী ব্যাংকের ৪২ কর্মকর্তাকে সংবর্ধনা প্রদান করা হয়।
সম্প্রতি শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফে কনফারেন্সটির আয়োজন করা হয়। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এটি আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।
সম্মেলনে সভাপতিত্ব করেন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিইও উত্তম কুমার সাধু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেল্টা লাইফের কনসালট্যান্ট শফিউল আলম খান চৌধুরী এবং পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহনেওয়াজ খান। এছাড়াও উপস্থিত ছিলেন ডেল্টা লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মিল্টন বেপারী এবং পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও চিফ ব্যাংকাস্যুরেন্স অফিসার মোঃ ফয়জুল হক শরীফসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
প্রধান অতিথির বক্তব্যে পূবালী ব্যাংক’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, ব্যাংকিং সেবার পাশাপাশি নতুন পণ্য হিসেবে ব্যাংকাস্যুরেন্স ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে গ্রাহকদের জন্য আরও বিস্তৃত আর্থিক সেবা নিশ্চিত করার সুযোগ তৈরি হয়েছে। তিনি ব্যাংকারদের ব্যাংকাস্যুরেন্সের কার্যক্রম আরও সম্প্রসারণে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ব্যাংকিং ও বীমা খাতের পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে গ্রাহকদের প্রয়োজনভিত্তিক আর্থিক সেবা আরও সহজে পৌঁছে দেওয়া সম্ভব।
সম্মেলনে ২০২৫ সালে ব্যাংকাস্যুরেন্স ব্যবসায় সাফল্যের স্বীকৃতিস্বরূপ পূবালী ব্যাংক’র ৯ জন কর্মকর্তাকে ‘বর্ষ সেরা’ পদক এবং ৩৩ জন কর্মকর্তাকে সম্মাননা সনদ প্রদান করা হয়। এ সময় সফল কর্মকর্তাদের কাজের স্বীকৃতি প্রদান, ব্যাংকাস্যুরেন্স ব্যবসার অগ্রগতি ও অর্জন পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সম্মেলনের বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ সফল কর্মকর্তাদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ব্যাংক ও বীমা খাতের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করবে এবং গ্রাহকদের কাছে জীবনবীমা সেবা আরও সহজে পৌঁছে দেওয়ার সুযোগ সৃষ্টি করবে।
টিআর
- ১কলকাতায় ভয়াবহ আগুনে শিশুসহ ৯ বাংলাদেশির মৃত্যু
- ২সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন
- ৩রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৮৩ জন গ্রেপ্তার
- ৪যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ৫লভ্যাংশ দেবে না এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ড
- ৬চাঁদপুরের দেশীয় মাছ ধ্বংসের মূলে কারেন্ট জাল ও চায়না দুয়ারী
- ৭শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার
- ৮চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৯ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের আদেশ
- ১০দেশের ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
- ১গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ২ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ৩চট্টগ্রামেও চালু হলো বিআরটিসির বিশেষ মহিলা ‘গোলাপি বাস’
- ৪মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ছানা, ঝুঁকিতে ভোক্তার স্বাস্থ্য
- ৫খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
- ৬রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী
- ৭সিরাজগঞ্জে যুবদল নেতা সুজন হত্যা, স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন
- ৮চাঁদপুরের নাম ব্যবহার করে অনলাইনে ইলিশ বিক্রির প্রতারণার ফাঁদ
- ৯রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
- ১০রাত হলেই কপোতাক্ষ নদীর শামুক শিকার, ধ্বংসের মুখে জীববৈচিত্র





পাঠকের মতামত