
চলচ্চিত্রে নাম লেখালেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’ বিজয়ী শিরিন আক্তার শিলা।
‘ভালোবাসার প্রজাপতি’ শিরোনামের চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। রাজু আলীম-মাসুমা তানি পরিচালিত এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে বিশ্ব দরবারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এই সুন্দরীর। রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন শিলা।
‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমায় বেশ কজন মডেলের জার্নি দেখানো হবে। তার একটি চরিত্র রূপায়ন করছেন শিলা। গত ২৪ সেপ্টেম্বর প্রথম শুটিংয়ে অংশ নেন এ অভিনেত্রী। আগামী ২৯ সেপ্টেম্বর পরবর্তী শিডিউলের শুটিংয়ে অংশ নেবেন তিনি।
রোমান্টিক গল্প নিয়ে গড়ে উঠেছে চলচ্চিত্রটির কাহিনি। এর প্রধান চরিত্র রূপায়ন করছেন চিত্রনায়িকা পপি ও শিপন মিত্র। এতে পপি অভিনয় করছেন পূর্বা চরিত্রে, শিপনকে দেখা যাবে গৌরব চরিত্রে।
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ চলচ্চিত্রের গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন খালিদ মাহবুব তুর্য। গত ১৮ সেপ্টেম্বর নগরীর উত্তরার ১২ নম্বর সেক্টরে চলচ্চিত্রটির দৃশ্যধারণের কাজ শুরু হয়। এরপর চ্যানেল আইয়ের কার্যলয়সহ নগরীর বিভিন্ন স্থানে দৃশ্যধারণের কাজ হয়েছে।
গত বছরের ২৩ অক্টোবর ঝলমলে আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’। সেখানে সেরা ১০ প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হন ঠাকুরগাঁওয়ের মেয়ে শিরিন আক্তার শিলা। পূর্ব ঘোষণা অনুযায়ী বিজয়ী শিলার মাথায় মুকুট পরিয়ে দেন ‘মিস ইউনিভার্স ৯৪’ বিজয়ী বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন।
২০১৮ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে প্রথমবার কোনো সুন্দরী প্রতিযোগিতায় নাম লেখান শিলা। এ প্রতিযোগিতায় সেরা দশে জায়গা করে নিলেও বিজয় অধরা থেকে যায়। কিন্তু হাল ছাড়েননি তিনি। তারপর নিজেকে প্রস্তুত করতে নতুন করে গ্রুমিং শুরু করেন। এরপর অংশ নেন ‘ফেস অব বাংলাদেশ’ প্রতিযোগিতায়। এতে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন শিলা। এই প্রতিযোগিতায় সেরা নারী মডেলের খেতাব অর্জন করেন তিনি। একই বছর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ‘ফেস অব এশিয়া’ প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এই সুন্দরী।
- ১কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ২রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৬সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৭বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৮অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৯এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন’ শুরু
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৫ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৭আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৮পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৯দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা মাহাবুব আলম
- ১০কমেছে সূচক ও লেনদেন





পাঠকের মতামত