
দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশের উইনবার্গ থেকে নিখোঁজের ১ মাস পরেও খোঁজ মেলেনি চার বাংলাদেশির। ২৬ আগস্ট উইনবার্গ থেকে দোকানের মালামাল কেনার জন্য গাড়ি নিয়ে বের হন তারা।
এরপর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ বাংলাদেশিরা হলেন- সাইফুল ইসলাম, মো. ফরহাদ, রাসেল ও মহসিন। চার বাংলাদেশি নিখোঁজের ঘটনায় ব্যবসায়িক সহযোগী দুই বাংলাদেশিসহ লেসোথোর এক নাগরিককে জিজ্ঞাসাবাদ করার পর নজরদারিতে রেখেছে পুলিশ।
রুবেল হোসেন নামের একজন নিখোঁজদের ব্যবসায়িক পার্টনার ও লেসোথোর এক স্থানীয় নাগরিক ছাড়াও আরও এক জিজ্ঞাসাবাদ করেছে দক্ষিণ আফ্রিকার এন্টি কিডনাপি গাইড।
ফ্রি স্টেট প্রদেশ পুলিশের মুখপাত্র কর্নেল থান্দি এমম্বো বাংলাদেশি কমিউনিটিকে জানিয়েছে, রুবেল হোসেনকে নিখোঁজের ঘটনার মূল সন্দেহে এক সপ্তাহ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে স্থানীয় পুলিশ। তবে তার থেকে সন্তোষজনক কোনো তথ্য পাওয়া যায়নি।
তদন্তে পুলিশ জানতে পেরেছে লেসোথোর এক নাগরিকের থেকে ওই চার ব্যক্তির সিগারেটকেন্দ্রিক ১.২ মিলিয়ন রেন্ড (বাংলাদেশি প্রায় ৭০ লাখ) টাকার অর্থ পাওনা আছে।
ধারণা করা হচ্ছে, পাওনা অর্থ না দিতে তারা সংঘবদ্ধ হয়ে পরিকল্পিত নিখোঁজের ঘটনা সাজিয়ে গাঁ ঢাকা দিয়েছে। ২৬ আগস্টের পর থেকে দক্ষিণ আফ্রিকায় প্রবাসীদের সংগঠন বাংলাদেশ পরিষদের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের সমন্বয়ে ঘটনা উদঘাটনে কাজ করে যাচ্ছে পুলিশ।
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি অপহরণের ঘটনাগুলোতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন এক কমিউনিটির দায়িত্বশীল। তিনি বলেন, নিখোঁজ চার বাংলাদেশির একজন মো. মহসিনের মোবাইল ফোনটি দক্ষিণ আফ্রিকার লিম্পোপো ফার্ম এরিয়ার পোবলার ব্রিজের আশপাশে আছে বলে পুলিশ জানতে পেরেছে।
তিনি আরও বলেন, একটু পরপর সিম পরিবর্তন করতে থাকায় সঠিক স্থান চিহ্নিত করা যাচ্ছে না। পুলিশ বলছে যদি কমপক্ষে দশ মিনিট কোনো সিমকার্ড মোবাইলটিতে সচল করে রাখা হয় তাহলে যে কোনো সময় স্থান চিহ্নিত করে অভিযান পরিচালনা করতে পারে। সে সময়ের অপেক্ষায় আছে দেশটির এন্টি কিডনাপিং গাইড।
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৮কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ





পাঠকের মতামত