
নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে ইংলিশ চ্যাম্পিয়ন ক্লাব ম্যানচেস্টার সিটি। আগামী ২৯ মে পর্তুগালের পোর্তোয় হতে যাওয়া শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ আরেক ইংলিশ ক্লাব চেলসি।
করোনাকালীন সময়ের সকল বিধিনিষেধ মেনে এই ম্যাচটিতে দুই দলের ছয় হাজার করে দর্শক মাঠে প্রবেশের অনুমতি দিয়েছে উয়েফা। আর এ খবর পাওয়ার প্রশংসনীয় এক উদ্যোগ নিয়েছেন ম্যান সিটির মালিক শেখ মনসুর।
ইংল্যান্ড থেকে ছয় হাজার দর্শকের পোর্তোয় যাওয়ার ফ্লাইট এবং সেখানের যাতায়াত খরচের পুরোটাই বহন করবেন ম্যান সিটির এই ধনকুবের। মূলত করোনাকালীন সময়ে সমর্থকদের ওপর আসা অর্থনৈতিক ধাক্কা খানিক প্রশমিত করতেই এ সিদ্ধান্ত নিয়েছে ম্যান সিটি কর্তৃপক্ষ।
কোভিডজনিত সতর্কতার নানান খরচ, বাধ্যতামূলক পিসিআর টেস্টের খরচ এবং ২৪ ঘণ্টার মধ্যে ফিরে আসার ঝক্কিটা যেকোনো সমর্থকের জন্য বোঝা হতে পারত। তাই এটি সমাধানে যে ৬ হাজার সৌভাগ্যবান সমর্থক ফাইনালের টিকিট পাবেন, তাদের সবাইকে নিজ খরচেই মাঠে নিয়ে যাবে শেখ মনসুর।
এ সিদ্ধান্তের বিষয়ে ম্যান সিটির মালিক বলেছেন, ‘পেপ এবং তার দল অসাধারণ এক মৌসুম কাটিয়েছে। চ্যাম্পিয়নস লিগ ফাইনাল ক্লাবটির জন্য ঐতিহাসিক এক মুহূর্ত। এই বিশেষ ম্যাচে গ্যালারিতে ভক্তদের থাকাটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাঁরা সিটির ভালো ও খারাপ সময়ে সমর্থন দিয়েছেন।’
শিগগিরই এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে জানিয়েছে ম্যান সিটি কর্তৃপক্ষ।
- ১২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ২ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৪আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৫তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৬সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ৭জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ৮মিটফোর্ড হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন এমপি হামিদুর রহমান
- ৯বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে চকরিয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত
- ১০মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. মুহম্মদ জাফর ইকবাল
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৭চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৮রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
- ৯ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ





পাঠকের মতামত