
শুরু থেকেই দারুণ ছন্দে ছিল ইংলিশরা। শুধু মিলছিল না গোলের দেখা। দ্বিতীয়ার্ধে সে পরম আরাধ্য গোলটা দলকে পাইয়ে দিলেন রাহিম স্টার্লিং। আর তাতে ক্রোয়েশিয়াকে ১-০ গোলে হারিয়ে ইউরো ২০২০-এ শুভসূচনা করল ইংল্যান্ড। গড়ল ইতিহাসও!
এই দলে খেলে গেছেন গ্যারি লিনেকার, ওয়েইন রুনি, পল স্কলস, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, স্টিভেন জেরার্ডদের মতো খেলোয়াড়। তাদের নিয়েও যে কীর্তি গড়তে পারেনি ইংল্যান্ড, সেটাই গড়েছে আজ। ইউরোপীয় শ্রেষ্ঠত্বের আসরে প্রথমবারের মতো নিজেদের উদ্বোধনী ম্যাচে জিতল থ্রি লায়ন্সরা।
ম্যাচের আগে অবশ্য আরেকটা রেকর্ড গড়েছিল কোচ গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ড। ইংলিশ কোচ তার প্রথম একাদশে রাখেননি মার্কাস র্যাশফোর্ড, আর জর্ডান হেন্ডারসনদের কাউকেই। ফলে ১৯৯২ সালের পর প্রথমবারের মতো কোনো ম্যানচেস্টার ইউনাইটেড আর লিভারপুল খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামে ইংলিশরা।
ইতিহাসের অভিশাপ ভাঙতে গেলে বুঝি এমনই সব অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে হয়! সেই র্যাশফোর্ডের জায়গায় দলে এসেছিলেন রাহিম স্টার্লিং। তিনিই তো করলেন বাজিমাতটা! ম্যাচের ৫৭তম মিনিটে ক্যালভিন ফিলিপসের বাড়ানো দারুণ ডিফেন্সচেরা পাসটা গোলরক্ষককে বোকা বানিয়ে জড়ান জালে। সেই গোলেই তো নিশ্চিত হয় ইংল্যান্ডের ইতিহাস গড়া জয়টা!
- ১এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ২আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৩তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৪সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ৫জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ৬মিটফোর্ড হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন এমপি হামিদুর রহমান
- ৭বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে চকরিয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত
- ৮মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. মুহম্মদ জাফর ইকবাল
- ৯এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি
- ১০শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে চুক্তি
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৭রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
- ৮ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৯চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ১০চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ





পাঠকের মতামত