
কোপা আমেরিকায় দুর্দান্ত শুরু করেছে ব্রাজিল। ভেনেজুয়েলাকে উদ্বোধনী ম্যাচে তারা হারিয়েছে ৩-০ গোলে। ঘরের মাঠে কোপা আমেরিকায় দলটির এটি টানা ২১তম জয়।
সব আসরের মতো এবারও কোপার অন্যতম ফেবারিট স্বাগতিক ব্রাজিল। ভেনেজুয়েলার বিপক্ষে জয়ের পর সেলেসাওদের অধিনায়ক ক্যাসেমিরো বলছেন, ট্রফি জয়ের চাপ তারা সামলাচ্ছেন। সঙ্গে মনে করিয়ে দিয়েছেন, ব্রাজিলের জার্সিটার ওজন অনেক।
তিনি বলেন, ‘এই জার্সিটা অনেক শক্ত। এটা অনেক ভারি এবং এটার অনেক লম্বা ইতিহাস আছে। ফ্রেন্ডলি, কোপা আমেরিকা, কোয়ালিফায়ার, বিশ্বকাপ যাই হোক না কেন আপনাকে খেলতে হবে জয়ের জন্য। কারণ এটার চাওয়া অনেক বেশি।’
নেইমারের পেনাল্টি গোলের সঙ্গে দুই অ্যাসিস্টে ভেনেজুয়েলার বিপক্ষে জয় পেয়েছে ব্রাজিল। গোল করেছেন মার্কুইনিজ এবং গ্যাব্রিয়েল জেসুসও। দারুণ এই জয়ের পর ব্রাজিল অধিনায়ক জানিয়েছেন, এই জার্সি গায়ে তুললে সবসময় থাকতে হবে জয়ের মানসিকতা।
তিনি বলেন, ‘যারাই জাতীয় দলে আসবে, তাদের সবাইকে এই জার্সির প্রতি সম্মান দেখাতে হবে। জয়টা সহজেই এসেছে। কিন্তু এখানে কিছু দেওয়ার, সবকিছু উজার করার এবং সবসময় জিততে চাওয়ার ব্যাপার রয়েছে।’
- ১তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ২জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ৩মিটফোর্ড হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন এমপি হামিদুর রহমান
- ৪বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে চকরিয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত
- ৫মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. মুহম্মদ জাফর ইকবাল
- ৬এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি
- ৭শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে চুক্তি
- ৮জুলাই আন্দোলনে হামলা ছিল আওয়ামী লীগের পরিকল্পিত সাংগঠনিক সিদ্ধান্ত
- ৯২৫ বছর পূর্তিতে ব্র্যাক ব্যাংকের নতুন থিম সং ও মিউজিক ভিডিও প্রকাশ
- ১০উত্তর মেরু অভিযানে বাংলাদেশী শিক্ষার্থী প্রত্যয়
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৩অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৪প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৫মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৬ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৭রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
- ৮চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৯কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ১০চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ





পাঠকের মতামত