
তৈরি পোশাকখাতে এসডিজি রিপোর্টিংয়ে চলমান সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে ইউএনডিপি ও বিজিএমইএ। বৃহস্পতিবার (২৪ জুন) ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি খুরশিদ আলমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিজিএমইএ কার্যালয়ে সংগঠনটির সভাপতি ফারুক হাসানের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে একমত হন।
এর আগে ইউএনডিপি ও বিজিএমইএ প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক মুখ্য সমন্বয়কারীর সহযোগিতায় বাংলাদেশ জাতীয় অগ্রাধিকারমূলক সূচক ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। এ প্রতিবেদনে বিজিএমইএ এর ৪৭টি সদস্য কারখানার টেকসই উন্নয়নে গৃহীত উদ্যোগগুলোর বিষয়ে আলোকপাত করা হয়েছে।
আলোচনায় বিজিএমইএ সভাপতি ফারুক হাসান তৈরি পোশাকখাতে উল্লিখিত এসডিজি রিপোর্টিং অব্যাহত রাখা এবং এ উদ্যোগটি ক্রমান্বয়ে আরও বড় পরিসরে পরিচালনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। আলোচনায় ন্যাশনাল রেজিল্যান্স প্রোগ্রামের (এনআরপি) অধীনে সরবরাহ চেইনে বিপর্যয় কাটিয়ে উঠতে সক্ষম, এমন কৌশল খুঁজে বের করার বিষয়টিও উঠে আসে।
এনআরপি হলো এমন একটি গৃহীত উদ্যোগ, যার প্রধান উদ্দেশ্য হলো বিপর্যয়ের পরিবর্তনশীল প্রকৃতির সঙ্গে সঙ্গতি রেখে জাতীয় পর্যায়ে সক্ষমতা তৈরির বিষয়ে কৌশলগত সমর্থন। এই উদ্যোগের অংশীদার হিসেবে রয়েছে- বাংলাদেশ সরকার, ইউএনডিপি, ইউএন ওমেন অ্যান্ড ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস।
সভায় বিজিএমইএ সহ-সভাপতি মিরান আলী এবং পরিচালক আব্দুল্লাহ হিল রাকিবও উপস্থিত ছিলেন। ইউএনডিপি প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সরদার এম আসাদুজ্জামান, আরিফ আব্দুল্লাহ খান ও লিন্ডা জারমানিস।
- ১যে ৭ অভ্যাস আপনার অজান্তেই বাড়িয়ে দিতে পারে হৃদরোগের ঝুঁকি
- ২ঘুমানোর আগে ইসলামের ৯ আদব
- ৩আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরেই তা করার চেষ্টা করবো
- ৫জীববৈচিত্র্য-দ্বীপবাসী দুটোই সেন্টমার্টিনের গুরুত্বপূর্ণ অংশ
- ৬রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ৭হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৮সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৯গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ১০বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৩সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী
- ৯আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ১০ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম





পাঠকের মতামত