
চলতি আসরের গ্রুপ পর্বের ম্যাচে ৪-০ ব্যবধানে জয় কিংবা গত আসরের ফাইনালে ৩-১ গোলের জয়। পেরুর বিপক্ষে সাম্প্রতিক পরিসংখ্যান কথা বলছে বর্তমান কোপা চ্যাম্পিয়নদের পক্ষেই। দুই দলের বর্তমান ফর্ম বিবেচনায়ও ঢের এগিয়ে আছে ৮ বারের চ্যাম্পিয়নরা। তবু নির্ভার হতে রাজি নন ব্রাজিল কোচ।
মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৫টায় রিও ডি জেনেইরোর নিল্টন সান্তোস স্টেডিয়ামে প্রথম সেমিফাইনাল ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও পেরু। এই ম্যাচে জিতলে টানা দ্বিতীয় শিরোপা জেতার দ্বারপ্রান্তে চলে যাবে ব্রাজিল। তবে আপাতত সে ব্যাপারে ভাবছে না স্বাগতিক দেশটি।
সেমিফাইনালের আগে করা সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ জানিয়েছেন, যতটা সহজ ভাবা হচ্ছে, তত সহজ হবে না পেরুর বিপক্ষে ম্যাচটি। কেননা গত আসরের ফাইনালিস্টরা ব্রাজিলকে হারিয়ে শিরোপার পথে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই খেলতে নামবে।
গ্রুপপর্বের ম্যাচটি ভুলে নতুন শুরুর কথা জানিয়ে তিতে বলেছেন, ‘দুইটি ম্যাচ আলাদা এবং পরিস্থিতি-সময়ও আলাদা। পাশাপাশি এই ম্যাচের চাহিদাও অনেক উঁচু। তাই আমাদের লক্ষ্য অর্জনের জন্য তাদের চেয়ে ভালো খেলা জরুরি। কারণ তারাও ফাইনালে যেতে চায়, তাদের লক্ষ্যও এটা।’
সংবাদ সম্মেলনে তিতের সঙ্গে আসা ব্রাজিল দলের মিডফিল্ডার ফ্রেডও বলেছেন প্রায় একই কথা। এখনই ফাইনালের ব্যাপারে না ভেবে বরং পেরুর বিপক্ষে ম্যাচটির দিকেই মনোযোগী তারা। কেননা বেখেয়াল হলেই মরণকামড় বসাতে পারে পেরু।
ফ্রেড বলেছেন, ‘আমরা ফাইনালের ব্যাপারে চিন্তাও করছি না। আমরা যদি আগামীকালের ম্যাচ বাদ দিয়ে ফাইনালের কথা ভাবতে থাকি, তারা (পেরু) হয়তো আমাদের চমকে দেবে। পেরু আত্মবিশ্বাসী হয়েই খেলতে নামবে। আমাদের তাই প্রস্তুত থাকতে হবে।’
- ১জবি শিক্ষার্থীদের জন্য জকসুর অ্যাম্বুলেন্স উপহার
- ২প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৩দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৪স্বর্ণ খাতকে বৈধ-জবাবদিহিমূলক শিল্পে রূপান্তরের উদ্যোগ সরকারের
- ৫চার বছরে ফ্যামিলি কার্ডের আওতায় আসবে ১ কোটি ৬০ লাখ পরিবার
- ৬প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৭হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ৮চাঁদপুরে খাদ্যে ভেজাল,৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৯অগ্রণী ব্যাংকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিশেষ মোনাজাত
- ১০ডায়াবেটিস প্রতিরোধে বিজ্ঞান ও ধর্মীয় মূল্যবোধ কাজে লাগাতে হবে
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৩ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৪অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৫চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ
- ৬চাঁদপুরে ৬৪২ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য
- ৭গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাশনে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ৮শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৯১০ জেলায় বন্যার আশঙ্কা
- ১০চাঁদপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩





পাঠকের মতামত