
আজ সোমবার (৯ আগস্ট) বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচের উপর শিরোপা ও দ্বিতীয় স্থান নির্ধারণ করছে অনেকাংশে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আজ ডাগ আউটে থাকছেন না শেখ জামালের হেড কোচ শফিকুল ইসলাম মানিক। ম্যাচ শুরুর ঘণ্টা দুয়েক আগে চাকরি হারালেন মানিক।
শেখ জামাল ধানমন্ডির ম্যানেজার আনোয়ারুল করিম হেলালের সঙ্গে এই বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু মানিকের সাথে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সম্পর্কছেদের বিষয়টি নিশ্চিত করেছেন।
শফিকুল ইসলাম মানিকের অধীনে শেখ জামাল বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত খেলছিল। অল্প বাজেটের দল নিয়ে তারা শিরোপা ফাইটে ছিল৷ বাংলাদেশ প্রিমিয়ার লিগে মাত্র একটি ম্যাচে হেরেছিল জামাল মানিকের কোচিংয়ে। আগের লেগে শক্তিশালী বসুন্ধরা কিংসের সঙ্গে গোলশুন্য ড্র করেছিল শেখ জামাল। চলতি মৌসুমে লিগে রানারআপ হলে এএফসি কাপের প্লে অফ খেলার সুযোগ থাকত৷ ক্লাবের আকস্মিক এই সিদ্ধান্তের প্রেক্ষিতে কোচ শফিকুল ইসলাম মানিক তাত্ক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি।
আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে তার বক্তব্য প্রদান করবেন। ক্লাবটির ফুটবল কমিটির চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু বলেন, ‘আজ সকালে আমাদের ক্লাবের চেয়ারম্যান (মনজুর কাদের) এই সিদ্ধান্ত নিয়েছেন।’
সর্বশেষ ম্যাচে ঢাকা আবাহনীর বিপক্ষে ২ গোলে এগিয়ে থেকে দুই গোল হজম করে ড্র করায় ক্লাব চেয়ারম্যান কোচের উপর নাখোশ ছিলেন বলে জানা গেছে। এর আগে আরামবাগের বিপক্ষে হারের পরও ক্লাব কর্তৃপক্ষ অসন্তোষ প্রকাশ করেছিল।
- ১দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে চট্টগ্রামের কাঞ্চন পেয়ারা
- ২রৌমারীতে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ৩শ্রীপুরে কৃষকের বাড়ীতে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট
- ৪চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৫বগুড়া-সিলেটের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের শোক
- ৬ডিএমপির অভিযানে রাজধানীতে ৪১৪ জন গ্রেফতার
- ৭চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ৮শেখ হাসিনা গণতন্ত্রের নাম করে গণতন্ত্রকে ধ্বংস করেছেন: ফখরুল
- ৯কফি রফতানি বেড়েছে ভিয়েতনামের
- ১০ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৩‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় মিলছে টেলিটকের ‘জেন-জেড’ সিম
- ৪প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৫জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ৬চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৭বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৮এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি
- ৯দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলীয় জোটের স্মারকলিপি প্রদান
- ১০ডায়াবেটিস প্রতিরোধে বিজ্ঞান ও ধর্মীয় মূল্যবোধ কাজে লাগাতে হবে





পাঠকের মতামত