
নতুন গন্তব্য খুঁজে নেওয়ার আগেই ইতালি ছাড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জুভেন্টাসের সতীর্থদের ‘বিদায়’ বলে ইতালির তুরিন ছাড়ারেন পর্তুগিজ যুবরাজ।
স্কাই স্পোর্টসের প্রতিবেদন, ব্যক্তিগত বিমানে চড়ে তুরিন ছেড়ে গেছেন রোনালদো। শুক্রবার ৪০ মিনিটের মতো জুভেন্টাসের ট্রেনিং গ্রাউন্ডে ছিলেন সিআরসেভেন। এ সময় তিনি তার লকার খালি করেন।
আগের দিন জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি জানিয়েছিলেন, রোনালদো ক্লাব ছাড়তে চান সে কথা জানিয়ে দিয়েছেন তাকে। তাই শনিবারের ম্যাচের জন্য অনুশীলনে ডাকা হয়নি।
অ্যালেগ্রি বলেন, ‘গতকাল, রোনালদোর সঙ্গে কথা বলেছি। সে আমাকে জানিয়েছে, জুভেন্টাসে আর থাকতে চায় না। তাই আগামীকালের (এমপোলির বিপক্ষে) ম্যাচের জন্য তাকে ডাকা হয়নি। আজ সকালে সে অনুশীলন করেনি।’
২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে আসেন রোনালদো। তার হঠাৎ এভাবে চলে যাওয়া হতাশার কি না? এমন প্রশ্নে অ্যালেগ্রি বলেন, ‘আমি আসলে হতাশ নই। কারণ রোনালদো তার নিজের সিদ্ধান্ত নিয়েছে। সে এখানে তিন বছর ধরে ছিল, অবদান রেখেছে। সে জুভেন্টাসের জন্য নিবেদিতপ্রাণ ছিল। এখন চলে যাচ্ছে। জীবন থেমে থাকবে না।’
স্থানীয় সময় দুপুর একটার দিকে তুরিনের কেসেলে বিমানবন্দরে পৌঁছান রোনালদো। ব্যক্তিগত বিমানে চড়ে ছাড়েন ইতালি। আগামী কয়েক ঘণ্টার মধ্যে হয়তো তার ভবিষ্যৎ সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে।
তবে গণমাধ্যমে আসছে, রোনালদো আবারও ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরছেন। সম্ভবত ম্যানচেস্টার সিটির জার্সিতে দেখা যাবে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী ফুটবল তারকাকে।
- ১জবি শিক্ষার্থীদের জন্য জকসুর অ্যাম্বুলেন্স উপহার
- ২প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৩দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৪স্বর্ণ খাতকে বৈধ-জবাবদিহিমূলক শিল্পে রূপান্তরের উদ্যোগ সরকারের
- ৫চার বছরে ফ্যামিলি কার্ডের আওতায় আসবে ১ কোটি ৬০ লাখ পরিবার
- ৬প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৭হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ৮চাঁদপুরে খাদ্যে ভেজাল,৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৯অগ্রণী ব্যাংকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিশেষ মোনাজাত
- ১০ডায়াবেটিস প্রতিরোধে বিজ্ঞান ও ধর্মীয় মূল্যবোধ কাজে লাগাতে হবে
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৩ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৪অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৫গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাশনে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ৬শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৭চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ
- ৮চাঁদপুরে ৬৪২ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য
- ৯চাঁদপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
- ১০১০ জেলায় বন্যার আশঙ্কা





পাঠকের মতামত