
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় লিভারপুল ও চেলসি। ঘরের মাঠে দশজনের চেলসির বিপক্ষেও জয় পায়নি লিভারপুল। ১-১ গোলের ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে তারা।
অবশ্য এই ম্যাচের নায়ক ও খলনায়ক ছিলেন চেলসির রাইট-ব্যাক রিস জেমস। ম্যাচের ২২ মিনিটে তার নেওয়া কর্নার কিক থেকে গোল পায় চেলসি। আর প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+৩) গোললাইনের ওপর দাঁড়িয়ে তার করা হ্যান্ডবলে পেনাল্টি পায় লিভারপুল। আর লাল কার্ড দেখেন তিনি। ম্যাচে ফেরে সমতা। শেষ পর্যন্ত এই সমতা নিয়েই শেষ হয় ম্যাচ। চেলসি দশজনের দলে পরিণত না হলে হয়তো এই ম্যাচের ফল ভিন্ন হতে পারতো।
লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের ২২ মিনিটেই লিড নেয় চেলসি। এ সময় কর্নার পায় থমাস তুখোলের শিষ্যরা। কর্নার থেকে জেমসের নেওয়া কিক বক্সের মধ্যে লাফিয়ে উঠে ফ্লিক করেন কাই হাভার্টজ। বল জালে আশ্রয় নেয়। প্রথমার্ধের যোগ করা সময়ে লিভারপুলের দারুণ একটি আক্রমণ ক্লিয়ার করতে গিয়ে গোললাইনের সামনে দাঁড়িয়ে হাতে লাগিয়ে ফেলেন। রেফারি ভিএআর চেক করে পেনাল্টির নির্দেশ দেন। আর জেমসকে সরাসরি লাল কার্ড দেখান। যদিও এটা ইচ্ছাকৃত হ্যান্ডবল ছিল কিনা সেটা নিয়ে বিতর্ক আছে। তবে পেনাল্টি থেকে মোহাম্মদ সালাহ গোল করে সমতা ফেরান ম্যাচে।
এই সমতা নিয়ে শেষ হয় প্রথার্ধের খেলা। শেষ হয় নির্ধারিত সময়ের খেলাও। এই ড্রয়ে ৩ ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে চেলসি আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে লিভারপুল আছে তৃতীয় স্থানে।
- ১জিএসপি ইনভেস্টমেন্টের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ বিএসইসির
- ২‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় মিলছে টেলিটকের ‘জেন-জেড’ সিম
- ৩জিবিবি পাওয়ারের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- ৪গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
- ৫দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলীয় জোটের স্মারকলিপি প্রদান
- ৬অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্ব
- ৭জবি শিক্ষার্থীদের জন্য জকসুর অ্যাম্বুলেন্স উপহার
- ৮প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৯দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ১০স্বর্ণ খাতকে বৈধ-জবাবদিহিমূলক শিল্পে রূপান্তরের উদ্যোগ সরকারের
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৩চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৪ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৫চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ
- ৬চাঁদপুরে ৬৪২ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য
- ৭গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাশনে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ৮শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৯চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ১০১০ জেলায় বন্যার আশঙ্কা





পাঠকের মতামত