
মৌসুমের শুরুটা একেবারেই ভালো হলো না জুন্টাসের। ড্র দিয়ে মৌসুম শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নেরা। প্রথম ম্যাচের পর এবার দ্বিতীয় ম্যাচে এসেই হার দেখল রোনালদোবিহীন জুভেন্টাস। তাও আবার নবাগত এম্পোলির বিপক্ষে। নতুন দলটির বিপক্ষে একটি গোলও করতে পারল না মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।
আলিয়াঞ্জ স্টেডিয়ামে গতকাল শনিবার রাতে জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়েছে এম্পোলি। দলের হয়ে ব্যবধান গড়া গোলটি করেছেন লিওনার্দো মানকুসো। একদিন আগে দলের অন্যতম তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে হারিয়েছে জুভেন্টাস। তুরিন ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমিয়েছেন রোনালদো। বড় তারকাকে ছাড়া খেলতে নেমে প্রথম ম্যাচেই হারের অভিজ্ঞতা হলো জুভেন্টাসের।
গতকাল ম্যাচের বেশির ভাগ সময় বল দখলে রেখে ১৮ বার শট নেয় জুভেন্টাস। এম্পোলি নেয় ১১টি শট। এম্পোলি সাফল্য পেয়ে যায় শুরুর দিকেই। ম্যাচের ২১তম মিনিটে এগিয়ে যায় সেরি ‘বি’ চ্যাম্পিয়ন হয়ে আসা এম্পোলি। কাছ থেকে গোলটি করেন দলটির অধিনায়ক লিওনার্দো মানকুসো। এরপর শেষ দিকে চেষ্টা করেও আর ম্যাচে ফিরকে পারেনি জুভেন্টাস।
চলতি লিগে দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে নেমে গেছে জুভেন্টাস। শতভাগ জয়ে ছয় পয়েন্ট নিয়ে লাৎসিও আছে এক নম্বরে। শীর্ষে আছে, গতবারের চ্যাম্পিয়ন ইন্টার মিলান দুইয়ে আছে।
- ১তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ২সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ৩জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ৪মিটফোর্ড হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন এমপি হামিদুর রহমান
- ৫বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে চকরিয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত
- ৬মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. মুহম্মদ জাফর ইকবাল
- ৭এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি
- ৮শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে চুক্তি
- ৯জুলাই আন্দোলনে হামলা ছিল আওয়ামী লীগের পরিকল্পিত সাংগঠনিক সিদ্ধান্ত
- ১০২৫ বছর পূর্তিতে ব্র্যাক ব্যাংকের নতুন থিম সং ও মিউজিক ভিডিও প্রকাশ
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৭চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৮রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
- ৯চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ
- ১০কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত