
রোববার লা লিগায় নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিল বার্সেলোনা। বেশ ঘাম ঝরাতে হয়েছে গেতাফের বিপক্ষে জিততে রোনাল্ড কোম্যানের শিষ্যদের। সার্জিও রবার্তো ও মেমফিস ডিপের গোলে ২-১ গোলে জিতেছে কাতালান ক্লাবটি।
রিয়াল সোসিয়েদাদকে ৪-২ গোলে হারিয়ে আসর শুরুর পর গত সপ্তাহে অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে ১-১ গোলে ড্র করে বার্সেলোনা। ঘরের মাঠে ফিরে আবারো জয়ের দেখা পেল তারা। প্রায় পুরো ম্যাচেই বল দখলে এগিয়ে ছিল বার্সেলোনা। তবে আক্রমণভাগে দলটিকে বেশ ভুগতে দেখা গেছে। গোলের উদ্দেশযে তারা মাত্র সাতটি শট নিতে পেরেছে। যার মাঝে তিনটি ছিল লক্ষ্যে। অন্যদিকে মাত্র ৩৩ শতাংশ সময় বল দখলে রাখা গেতাফেরও তিনটি শট লক্ষ্যে ছিল, আটটির মধ্যে।
ম্যাচ শুরু হতে না হতেই গোল উদযাপনে মেতে ওঠে বার্সেলোনা। বাঁ দিক থেকে ডি-বক্সে নিচু বল বাড়ান জর্দি আলবা। চেষ্টা করেও পা লাগাতে পারেননি মার্টিন ব্রাথওয়েট। তার পেছনে গোলমুখে ছুটে যাওয়া রবার্তো সঙ্গে লেগে থাকা একজনকে ফাঁকি দিয়ে টোকায় বল পাঠান জালে। ৯৬ সেকেন্ডের গোলটি লা লিগায় গত ছয় বছরে বার্সেলোনার হোম ম্যাচে দ্রুততম। ২০১৫ সালের ১৮ এপ্রিল ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে ৫৪ সেকেন্ডে গোল করেছিলেন লুইস সুয়ারেজ।
বার্সেলোনার এগিয়ে থাকার আনন্দ অবশ্য দীর্ঘস্থায়ী হয়নি। ১৯তম মিনিটে দারুণ এক গোলে সমতা টানে গেতাফে। কার্লোস আলেনার সঙ্গে বল দেওয়া-নেয়ার ফাঁকে ডি-বক্সে ঢুকে নিচু শটে ঠিকানা খুঁজে নেন সান্দ্রো রামিরেস। চলতি আসরে এটাই দলটির প্রথম গোল। ৩০তম মিনিটে মেমফিসের নৈপুণ্যে আবারো এগিয়ে যায় স্বাগতিকরা। ফ্রেংকি ডি ইয়ংয়ের পাস পেয়ে ডি-বক্সে ঢুকে পায়ের কারিকুরিতে প্রতিপক্ষকে ফাঁকি দিয়ে লক্ষ্যভেদ করেন ডাচ ফরোয়ার্ড। গত সপ্তাহে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে তার শেষ দিকের গোলেই ১-১ ড্র করেছিল বার্সেলোনা।
শেষ পাঁচ মিনিটে একচেটিয়া বল দখলে রেখে গোল শোধে মরিয়া হয়ে ওঠে গেতাফে। যদিও আর কোনো উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি তারা। ফলে টানা তৃতীয় হারের তেতো স্বাদ নিয়ে ফিরল দলটি। অন্যদিকে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে বার্সেলোনা। যথাক্রমে প্রথম তিনটি স্থানে থাকা রিয়াল মাদ্রিদ, সেভিয়া ও ভ্যালেন্সিয়ার পয়েন্টও সমান ৭।
- ১তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ২সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ৩জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ৪মিটফোর্ড হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন এমপি হামিদুর রহমান
- ৫বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে চকরিয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত
- ৬মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. মুহম্মদ জাফর ইকবাল
- ৭এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি
- ৮শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে চুক্তি
- ৯জুলাই আন্দোলনে হামলা ছিল আওয়ামী লীগের পরিকল্পিত সাংগঠনিক সিদ্ধান্ত
- ১০২৫ বছর পূর্তিতে ব্র্যাক ব্যাংকের নতুন থিম সং ও মিউজিক ভিডিও প্রকাশ
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৭চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৮রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
- ৯চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ
- ১০কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত