
ক্রিশ্চিয়ানো রোনালদোকে পর্তুগালের গোলমেশিন বলা হয়। এই ৩৬ বছর বয়সেও গোল করার ক্ষেত্রে তরুণদের চেয়েও এগিয়ে তিনি। দল ভালো না করলেও রোনাল্ডো ঠিকই গোল পেয়ে থাকেন। এবারের ইউরো কাপেও তেমনটাই দেখা গেল। দল শেষ ষোল থেকে ছিটকে পড়লেও সেই টুর্নামেন্টে রোনালদো করেছিলেন পাঁচ গোল।
আর তখনই ছুঁয়ে ফেলেছিলেন ইরানি কিংবদন্তি আলি দাইর বিশ্বরেকর্ড। অপেক্ষা ছিল শুধু আরও একটিমাত্র গোল করে আলি দাইকে ছাড়িয়ে আন্তর্জাতিক গোলের বিশ্বরেকর্ডটা একান্তই নিজের করে নেওয়ার।
সেটাই করলেন ক্রিশ্চিয়ানো। বিশ্বকাপ বাছাইয়ে জোড়া গোল করে সেই বিশ্বরেকর্ডের মালিক হলেন তিনি, যা লিওনেল মেসি, নেইমার, কিংবদন্তি পেলে, ম্যারাডোনা কারো নেই।
ইউরোয় করা পাঁচ গোল রোনালদোকে সমতায় নিয়ে এসেছিল আলি দাইর সঙ্গে। দু’জনের গোল ছিল ১০৯টি করে।
বিশ্বকাপ বাছাইয়ে বুধবার রাতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮৯ মিনিটে সতীর্থের ক্রসে দারুণ এক হেডে বল জালে জড়িয়ে দেন রোনালদো। এটি ছিল সমতাসূচক গোল। এ গোল দিয়েই দেশের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটি নিজের করে নেন পর্তুগিজ অধিনায়ক। এরপর যোগ করা সময়ে ফের একটি হেডার থেকে জোড়া গোল পূর্ণ করেন। অন্তিম সময়ের দুই গোলে তার দল পর্তুগালও পেল দারুণ এক জয়।
শেষ গোলের ফলে আন্তর্জাতিক গোলের বিশ্বরেকর্ড পেল নতুন এক উচ্চতা। গিয়ে ঠেকল নেলসন নাম্বারে। আন্তর্জাতিক ফুটবলে তার গোল ১১১টি, বিশ্বরেকর্ডটাও। পর্তুগালের জার্সি গায়ে ২৭বার ম্যাচে একাধিক গোল করেছেন রোনালদো। রয়েছে নয়টি হ্যাটট্রিক। দুটো ম্যাচে চারটি গোল করেছেন তিনি।
ম্যাচের পরিসংখ্যানে রোনালদো অবশ্য অনেক পিছিয়ে। দেশের হয়ে ১৮০টি ম্যাচ খেলে ১১১টি গোল করলেন রোনালদো। আলি দাই খেলেছিলেন ১৪৯টি ম্যাচ।
১৫১ আন্তর্জাতিক ম্যাচ খেলে মেসির গোলসংখ্যা ৭৬ আর এ পর্যন্ত ব্রাজিলের জার্সিতে ১১১ আন্তর্জাতিক ম্যাচ খেলে নেইমারের গোলসংখ্যা ৬৮। অর্থাৎ দেশের হয়ে খেলায় মেসি-নেইমার থেকে অনেক এগিয়ে আছেন রোনালদো।
তথ্যসূত্র: গোল ডট কম।
- ১২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ২ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৪আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৫তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৬সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ৭জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ৮মিটফোর্ড হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন এমপি হামিদুর রহমান
- ৯বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে চকরিয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত
- ১০মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. মুহম্মদ জাফর ইকবাল
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৭চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৮রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
- ৯ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ





পাঠকের মতামত