
মাস দুয়েক আগেই কোপা আমেরিকার ফাইনালে দুই দলের লড়াই রোমাঞ্চ ছড়িয়েছিল বেশ। এটা অবশ্য হয় বরাবরই। ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ মানেই তো ভিন্ন আবহ। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে রোববার আরও একবার মাঠে নামবে দুই দল।
এই ম্যাচ খেলতে ইতোমধ্যেই ব্রাজিলে পৌঁছে গেছেন লিওনেল মেসিরা। সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়ান্স স্টেডিয়ামে হবে ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ। দুই দলের সবশেষ লড়াইয়ে জিতেছিল আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বীদের ১-০ গোলে হারিয়ে ২৮ বছর পর উঁচিয়ে ধরেছিল কোপার শিরোপা।
ভেনেজুয়েলার বিপক্ষে শুক্রবার বাংলাদেশ সময় ভোরে ৩-১ গোলের দারুণ জয় তুলে নিয়েছে আলবিসেলেস্তেরা। ভেনেজুয়েলা থেকে সরাসরি ব্রাজিলে গেছেন মেসিরা। স্থানীয় সময় সকাল সাড়ে নয়টার দিকে নেইমারদের দেশে পৌঁছায় আর্জেন্টিনা। সকালে বিশ্রাম নিয়ে বিকেলেই আবারও অনুশীলনে নামবেন ফুটবলাররা। সবাই না হলেও অন্তত যারা ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামেননি তারা অনুশীলনে অংশ নেবেন।
ভেনেজুয়েলার বিপক্ষে বড়সড় চোটের হাত থেকে রক্ষা পাওয়া মেসিকে ব্রাজিলে নামার একটি ভিডিওতে দেখা গেছে। তাকে কিছুটা নিস্তেজ হয়ে হাঁটতে দেখা যায়। যদিও ব্রাজিলের বিপক্ষে তার খেলা নিয়ে কোনো শঙ্কার কথা এখনো অবধি জানা যায়নি।
কাতার বিশ্বকাপ বাছাইয়ের সাত ম্যাচের সবগুলোই জিতেছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটাও তাদের দখলে। সাত ম্যাচের চারটিতে জয় ও তিনটিতে ড্র করে সেলেসাওদের ঠিক পরেই আছে আর্জেন্টিনা। দেখার বিষয় বিশ্বকাপ বাছাইয়ে তিতের দলের জয়রথ থামাতে পারে কি না লিওনেল স্ক্যালোনি শিষ্যরা।
- ১জবি শিক্ষার্থীদের জন্য জকসুর অ্যাম্বুলেন্স উপহার
- ২প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৩দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৪স্বর্ণ খাতকে বৈধ-জবাবদিহিমূলক শিল্পে রূপান্তরের উদ্যোগ সরকারের
- ৫চার বছরে ফ্যামিলি কার্ডের আওতায় আসবে ১ কোটি ৬০ লাখ পরিবার
- ৬প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৭হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ৮চাঁদপুরে খাদ্যে ভেজাল,৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৯অগ্রণী ব্যাংকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিশেষ মোনাজাত
- ১০ডায়াবেটিস প্রতিরোধে বিজ্ঞান ও ধর্মীয় মূল্যবোধ কাজে লাগাতে হবে
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৩ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৪অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৫চাঁদপুরে ৬৪২ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য
- ৬চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ
- ৭গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাশনে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ৮শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৯চাঁদপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
- ১০১০ জেলায় বন্যার আশঙ্কা





পাঠকের মতামত