
বিশ্বের সকল বড় বড় তারকাদের দলে ভেড়াচ্ছে প্যারিস সেইন্ট জার্মেই। রিয়াল মাদ্রিদ থেকে সার্জিও রামোস, এসি মিলান থেকে জিয়ানলুইগি ডনারুম্মা, লিভারপুল থেকে জর্জিনিও ওয়াইনাল্ডুম, ইন্টার মিলান থেকে আশরাফ হাকিমি এবং সবচেয়ে বড় ব্যাপার বার্সেলোনা থেকে লিওনেল মেসিকে এ মৌসুমে দলে ভিড়িয়েছে প্যারিসিয়ানরা। এদিকে চুক্তির শেষ বছরে থাকা কিলিয়ান এমবাপেকেও ক্লাব ছাড়তে দেয়নি পিএসজি। তাদের চোখ এবার উয়েফা চ্যাম্পিয়নস লিগ (ইউসিএল) জয়ের দিকেই।
ফ্রান্সের লিগ ওয়ান এবং ফ্রেঞ্চ কাপের শিরোপা প্রতিনিয়তই জিতে চলেছে পিএসজি। কিন্তু কাছে গিয়েও অধরা রয়ে যাচ্ছে প্যারিসিয়ানদের। তবে হুয়ান রিকুয়েলমের বিশ্বাস, এবার লিওনেল মেসি আছে বলে পিএসজির চ্যাম্পিয়নস লিগের হাহাকার শেষ হওয়ার সম্ভবনা বেশি।
ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন রিকুয়েলমে। তবে বোকা জুনিয়র্স, বার্সেলোনা, ভিয়ারিয়ালে আলো ছড়ানো আর্জেন্টিনার এই সাবেক তারকা লিগ ওয়ানের দলটিকে মনে করিয়ে দিচ্ছেন মুদ্রার উল্টোপিঠ।
‘মেসিকে পেয়েও পিএসজি যদি চ্যাম্পিয়নস লিগ জিততে না পারে, তাহলে তারা কখনোই পারবে না।’—রিকুয়েলমে
২০১৯/২০ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে রানার আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে প্যারিসিয়ানদের। আর পরের মৌসুমে অর্থাৎ ২০২০/২১ মৌসুমে সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হেরে হয় স্বপ্নভঙ্গ।
নতুন চ্যালেঞ্জ নিয়ে ফ্রান্সে আসা লিওনেল মেসিকে জানান, বর্তমান সময়ের সেরা’র মুকুট পরিয়ে দিয়েছেন রিকুয়েলমে। বাধ্য হয়ে বার্সেলোনা ছাড়তে হলেও মেসি আবারও পুরনো ঠিকানায় ফিরবে বলে মনে করেন বর্তমানে বোকা জুনিয়র্সের সহ-সভাপতির দায়িত্বে থাকা রিকুয়েলমে। তিনি বলেন, ‘মেসি সবার সেরা। কেননা, সে বল নিয়ে খেলে। আমি মনে করি, পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতবে মেসি এবং বার্সেলোনায় ফিরে অবসর নেবে’
পিএসজির সঙ্গে মেসির দুই বছরের চুক্তি শেষ হবে ২০২৩ সালে। বর্তমানে ৩৪ বছর বয়সী এই তারকার তখন বয়স হবে ৩৬ এবং আবারও ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি।
- ১তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ২সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ৩জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ৪মিটফোর্ড হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন এমপি হামিদুর রহমান
- ৫বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে চকরিয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত
- ৬মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. মুহম্মদ জাফর ইকবাল
- ৭এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি
- ৮শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে চুক্তি
- ৯জুলাই আন্দোলনে হামলা ছিল আওয়ামী লীগের পরিকল্পিত সাংগঠনিক সিদ্ধান্ত
- ১০২৫ বছর পূর্তিতে ব্র্যাক ব্যাংকের নতুন থিম সং ও মিউজিক ভিডিও প্রকাশ
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৭চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৮চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ
- ৯রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
- ১০কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত