
তথ্য গোপন করে ব্রাজিলের বিপক্ষে মাঠে নেমেছিলেন আর্জেন্টিনার ৪ ফুটবলার। ফলে তাদের কোয়ারেন্টাইনজনিত জটিলতার কারণে স্থগিত হয়ে গেছে ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার সুপার ক্লাসিকো ম্যাচ। এখন সেই চার ফুটবলারকেই তাদের ক্লাবের জন্য ছেড়ে দিয়েছে আর্জেন্টিনা। অর্থাৎ তাদের ছাড়াই বলিভিয়ার বিপক্ষে শুক্রবারের ম্যাচটি খেলবে আলবিসেলেস্তেরা।
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা আর্জেন্টিনার চার ফুটবলার এমিলিয়ানো মার্টিনেজ, এমিলিয়ানো বুয়েন্দিয়া, জিওভান্নি লো সেলসো এবং ক্রিশ্চিয়ান রোমেরোর ব্যাপারে আগে থেকেই কঠোর অবস্থানে ছিলো ব্রাজিল। তবু এদের মধ্য থেকে তিনজনকে নিয়েই সুপার ক্লাসিকোর একাদশ সাজান কোচ লিওনেল স্কালোনি।
পরে রোববার খেলা শুরুর পাঁচ মিনিটের মধ্যে ব্রাজিল স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, পুলিশ সদস্য, মাঠের নিরাপত্তাকর্মীদের বাধায় বন্ধ হয়ে যায় ম্যাচ। যেটি আপাতত স্থগিত করে রেখেছে লাতিন অঞ্চলের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। এ বিষয়ে পর্যালোচনা করে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে ফিফা।
এদিকে সুপার ক্লাসিকো স্থগিত হওয়ার পর সোমবারই অ্যাস্টন ভিলার দুই খেলোয়াড় এমিলিয়ানো মার্টিনেজ ও এমিলিয়ানো বুয়েন্দিয়াকে ছেড়ে দিয়েছে আর্জেন্টিনা। কেননা অ্যাস্টনের সঙ্গে এমনটাই চুক্তি হয়েছিল তাদের। সোমবার আর্জেন্টিনা ছেড়ে সরাসরি ইংল্যান্ডে যাননি মার্টিনেজ ও বুয়েন্দিয়া। তাদের আগে যেতে হয়েছে ক্রোয়েশিয়ায়।
এবার একই পথ ধরতে হয়েছে সেই চার ফুটবলারের বাকি দুজন জিওভান্নি লো সেলসো এবং ক্রিশ্চিয়ান রোমেরোকে। তারাও জাতীয় দল ছেড়ে উড়াল দিয়েছেন ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে। সেখানে সাতদিন থেকে পরে ইংল্যান্ডে নিজেদের ক্লাব টটেনহ্যাম হটস্পারে যোগ দিতে পারবেন সেলসো ও রোমেরো।
তবে মার্টিনেজ ও বুয়েন্দিয়ার মতো অল্পেই হয়তো পার পাবেন না সেলসো-রোমেরো। কেননা ক্লাবের কাছ থেকে দুই ম্যাচের অনুমতি নিয়ে জাতীয় দলে এসেছিলেন অ্যাস্টন ভিলার দুই খেলোয়াড়। কিন্তু টটেনহ্যামের কাছ থেকে এসবের ধার ধারেননি সেলসো ও রোমেরো। নিজেদের ইচ্ছায়ই চলে এসেছেন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে।
স্কাই স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, এ দুই খেলোয়াড়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে টটেনহ্যাম।
- ১তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ২সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ৩জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ৪মিটফোর্ড হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন এমপি হামিদুর রহমান
- ৫বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে চকরিয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত
- ৬মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. মুহম্মদ জাফর ইকবাল
- ৭এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি
- ৮শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে চুক্তি
- ৯জুলাই আন্দোলনে হামলা ছিল আওয়ামী লীগের পরিকল্পিত সাংগঠনিক সিদ্ধান্ত
- ১০২৫ বছর পূর্তিতে ব্র্যাক ব্যাংকের নতুন থিম সং ও মিউজিক ভিডিও প্রকাশ
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৩অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৪মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৭চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৮রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
- ৯চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ
- ১০কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত