
অতিরিক্ত তারল্য নিয়ন্ত্রণে চলতি মাসেও বাংলাদেশ ব্যাংক বিল এবং মেয়দী বিলের মাধ্যমে টাকা তুলেছে কেন্দ্রীয় ব্যাংক। বিভিন্ন মেয়াদী বিলের মাধ্যমে তিন দিনে তুলে নিয়েছে সাড়ে ১৭ হাজার কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, চলতি মাসে প্রথম নিলাম অনুষ্ঠিত হয় গত ৫ সেপ্টেম্বর । সেদিন ৭ ও ১৪ দিন মেয়াদী বিলের মাধ্যমে যথাক্রমে তিন হাজার ৬২০ কোটি এবং তিন হাজার ৯৫০ কোটি টকা তোলা হয়েছে।
গত ৮ সেপ্টেম্বর এক দশমিক ৬০ শতাংশ হারে ৯১ দিন মেয়াদী বিল বিক্রি হয়েছে দুই হাজার কোটি টাকা। একই দিনে ৩৬৫ দিন মেয়াদী দেড় হাজার কোটি টাকার বিল বিক্রিয় হয়, যার সুদ হার ছিল ২ দশমিক ৬৯ শতাংশ।
তিন দিনের শেষ দিন গত ৯ সেপ্টেম্বর ১ দশমিক ৬০ শতাংশ হারে ৩০ দিন মেয়াদি তিন হাজার ৪২৫ কোটি টাকার বিল কিনেছে দেশের ব্যাংকগুলো।
প্রায় আড়াই বছর বিলের নিলাম বন্ধ থাকার পর আগস্টে বিলের মাধ্যমে টাকা তোলা শুরু হয়। গত মাসে (আগস্ট) ৭, ১৪ ও ৩০ দিন মেয়াদি বিলের মাধ্যমে মোট ১৯ হাজার ৬৪৬ কোটি টাকা তোলা হয়েছে। সর্বশেষ ৩১ আগস্ট ৩০ দিন মেয়াদি বিলের মাধ্যমে তিন হাজার ৬৬৪ কোটি টাকা নেওয়া হয়েছে।
এর আগে ২০১৯ সালের ৩ জানুয়ারি সর্বশেষ বাংলাদেশ ব্যাংক বিলের নিলাম হয়েছিল। ওইদিন একটি ব্যাংক মাত্র শূন্য দশমিক শূন্য ২ শতাংশ সুদহারে ৭ দিনের জন্য ১৫০ কোটি টাকা রেখেছিল। এরপর নিলাম বন্ধ রাখা হয়। বর্তমানে বাজারে তারল্য ব্যাপক বেড়ে যাওয়ায় নিলাম করা হচ্ছে।
- ১অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র: তথ্যমন্ত্রী
- ২এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক
- ৩জবির আইন ও ভূমি প্রশাসন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রাব্বি-সম্পাদক মারুফ
- ৪চট্টগ্রাম বন্দরে তৃতীয় প্রান্তিকে পণ্য হ্যান্ডলিংয়ে নেতিবাচক প্রবণতা
- ৫অভিবাসন ব্যয় কমাতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬ব্যাংক খাতে নতুন দুর্যোগ: ছোট ঋণেও আশঙ্কাজনক খেলাপি
- ৭ব্যাংক রেজুলেশন আইনের ১৮ক ধারা বিলুপ্ত হচ্ছে
- ৮জবিতে আইএমএলডিসির বার্ষিক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
- ৯চাঁদপুরে ঘূর্ণিস্রোতে সাড়ে চার হাজার বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি
- ১০শিবচরে মেজর ছেলের প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ, মানববন্ধন
- ১চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ
- ২৩ কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- ৩১২ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা
- ৪মৌলভীবাজারে পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর কারাগারে
- ৫এসএসসিতে কুড়িগ্রামের চার বিদ্যালয়ে পাসের খাতা শূন্য
- ৬এসএসসি পরীক্ষার ফলাফল : চট্টগ্রামের ৮ বিদ্যালয়ের কেউই পাস করেনি
- ৭এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে ৩.৯৯ শতাংশ
- ৮সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত
- ৯নাছিমা-কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫
- ১০কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ১৯০ শিক্ষার্থী





পাঠকের মতামত