
এবার কৃষক আলুর ন্যায্য দাম পাবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুর টাউন হলে রংপুর মহানগর মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের স্মৃতি কথা নিয়ে রচিত স্মৃতিতে রণাঙ্গন গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে আলুর ভালো ফলন হওয়ায় বাজারে দাম কমবে। ডিমান্ড আর সাপ্লাইয়ের কারণে নিত্য প্রয়োজনীয় জিনিষপত্রের দাম বাড়ছে। যেমন- আলুর দাম কমে গেছে, এবার কৃষক উৎপাদিত আলুর ন্যায্য দাম পাবে না। কারণ চাহিদার তুলনায় অনেক বেশি আলু উৎপাদন হয়েছে। তারপরেও আমরা চেষ্টা করছি কৃষক যাতে তাদের উৎপাদিত পণ্যের ভালো দাম পায়। আর শীতকালীন শাক-সবজির দাম বেড়েছে, তবে এই দাম ২-৪ দিনের মধ্যে কমে যাবে।
এসময় তেল ও চিনির দাম বাড়ার বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আর্ন্তজাতিক বাজারে ভোজ্যতেল আর চিনির দাম বাড়ার কারণে দেশের বাজারে পণ্য দুটির দাম বেড়েছে। যখনই আর্ন্তজাতিক বাজারে দাম কমে, তখন আমরা মূল্য পুনর্নির্ধারণ করে দেওয়ার চেষ্টা করি। তারপরেও আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি, যাতে দাম না বাড়ে ও ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে।
ভারতের সঙ্গে বাণিজ্য বৈষম্য কমিয়ে আনার চেষ্টা চলছে জানিয়ে তিনি আরও বরেন, আমরা ভারতের সঙ্গে এসব নিয়ে কথা বলছি। কিছু কিছু পণ্য রপ্তানিতে আমরা প্রতিবন্ধিকতার শিকার হচ্ছি। আলোচনার মাধ্যমে এ সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। আমরা ভারতে মাছ রপ্তানির প্রস্তাব দিয়েছি। ভারতের সঙ্গে বাণিজ্যে ভারসাম্য তৈরি করে ব্যালেন্স করার চেষ্টা অব্যাহত রয়েছে।
রংপুর জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মৃতিতে রণাঙ্গন গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদের রংপুরের কমান্ডার মোছাদ্দেক হোসেন বাবলু, মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগ সভাপতি শাফিয়ার রহমান, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, রংপুর প্রেসক্লাব সভাপতি মাহবুব রহমান, সাধারণ সম্পাদক রফিক সরকার প্রমুখ।
- ১চাঁদপুরে ঘূর্ণিস্রোতে সাড়ে চার হাজার বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি
- ২শিবচরে মেজর ছেলের প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ, মানববন্ধন
- ৩‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’র খসড়ার চূড়ান্ত অনুমোদন
- ৪সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ
- ৫ঝালকাঠিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী
- ৬ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১৭
- ৭চাঁদপুরে পুনরায় চালু হচ্ছে শতবর্ষী ২ টাকার চিকিৎসালয়
- ৮সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- ৯ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন চালু
- ১০ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ২০ হাজার ছাড়ালো
- ১চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ
- ২রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ৩৩ কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- ৪মৌলভীবাজারে পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর কারাগারে
- ৫সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত
- ৬১২ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা
- ৭৪২ ঋণখেলাপির পাচারের অর্থ ফেরাতে ৮ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
- ৮এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে ৩.৯৯ শতাংশ
- ৯এসএসসি পরীক্ষার ফলাফল : চট্টগ্রামের ৮ বিদ্যালয়ের কেউই পাস করেনি
- ১০শেখ হাসিনা ও হাদির হত্যাকারীদের প্রত্যার্পনের অনুরোধ করেছে বাংলাদেশ





পাঠকের মতামত