
করোনার প্রকোপ কমে আসায় দেশের গার্মেন্টস শিল্পে প্রচুর অর্ডার আসছে বলে জানিয়েছেন বিজিএমইএ-এর সাবেক প্রথম সহ-সভাপতি এসএম আবু তৈয়ব।
শনিবার (২৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিজিএমইএ ভবনে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আবু তৈয়ব বলেন, আল্লাহর অশেষ রহমত ছিল, করোনার যে প্রকোপ তা আমাদের দেশে কমে এসেছে। বাংলাদেশের পোশাক শিল্পে অর্ডার এসে ভরে গেছে। কারণ পৃথিবীর বিভিন্ন দেশে বিধিনিষেধ রয়েছে। আমাদের এখানে নেই। আমরা সেটাকে অতিক্রম করে দেশকে একটা মজবুত অবস্থানে নিতে পেরেছি।
অনুষ্ঠানে বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, চট্টগ্রাম শহরের বাইরে মিরসরাই ও আনোয়ারা অর্থনৈতিক জোনের মধ্যে পোশাক শিল্প এবং পোশাক শিল্প সংশ্লিষ্ট কারখানা স্থাপনে স্বল্প মূল্যে ভূমি বরাদ্দ এবং অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। চট্টগ্রামে নতুন কারখানা স্থাপনসহ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন বিনোয়োগে সহজ ও স্বল্প সুদে ঋণ দিতে ব্যাংকগুলোকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সুযোগ সুবিধা বৃদ্ধি করে বিমানের আন্তর্জাতিক কানেকটিভিটি বাড়াতে হবে। বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দরের অবকাঠামোগত উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বিজিএমইএ প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল বলেন, বন্দরের অপারেশনাল কার্যক্রম সংশ্লিষ্ট সেবাকে অত্যাবশ্যকীয় ও জরুরি সেবা হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। বন্দর কাস্টমস পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের ধর্মঘটের মাধ্যমে আমদানি-রফতানি কার্যক্রম ব্যাহত করার অপচেষ্টা বন্ধ করা প্রয়োজন।
ব্রান্ডিং ছাড়া পোশাক শিল্পকে টিকিয়ে রাখা যাবে না উল্লেখ করে তিনি বলেন, এ শিল্পকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী আন্তরিক। শ্রমঘন শিল্প হওয়ায় আমরা ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছি।
লিখিত বক্তব্যে জানানো হয়, বিজিএমইএর সদস্যভুক্ত ৪ হাজার ৭০০ প্রতিষ্ঠানের মধ্যে ২ হাজার ৭৩৪টি বন্ধ হয়ে গেছে। বাকি ১ হাজার ৯৬৬ প্রতিষ্ঠানের মধ্যে ১ হাজার ৬০০টি আমদানি-রফতানি কাজে নিয়োজিত আছে। চট্টগ্রামে ৬৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে বন্ধ ৩৯৮টি, আমদানি-রফতানি কাজে নিয়োজিত আছে ১৯০টি। করোনা পরিস্থিতিতে গত মার্চ থেকে আগস্টের মধ্যে ঢাকায় ২৮১টি ও চট্টগ্রামে ৩০টি পোশাক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।
এক দশক আগেও তৈরি পোশাক রফতানিতে চট্টগ্রামের ৪০ শতাংশ অংশগ্রহণ থাকলেও গ্যাস, বিদ্যুৎ সংকট, অবকাঠামোগত বিভিন্ন সমস্যার কারণে ১৪ শতাংশে নেমে এসেছে।
লিখিত বক্তব্যে বলা হয়েছে, করোনাকালীন সময়ে ৩.৭৫ বিলিয়ন ডলারের রফতানি আদেশ বাতিল হয়েছে বা স্থগিত হয়েছে। আর চট্টগ্রাম পোশাক শিল্প প্রতিষ্ঠানের প্রায় ১ মিলিয়ন মার্কিন ডলারের রফতানি আদেশ বাতিল বা স্থগিত হয়েছে।
অনুষ্ঠানে সাবেক সহ-সভাপতি এসএম আবু তৈয়ব আরও বলেন, আমরা দুর্নীতি করতে চাই না। দুর্নীতির শিকারও হতে চাই না। দেশের প্রতিটি ক্ষেত্রে অটোমেশন চাই। পোশাক শিল্পে লুকানোর মতো কোনো জায়গা নেই। ইজ অব ডুয়িং বিজনেস চাই। আমরা আমলাতান্ত্রিক জটিলতার শিকার হতে চাই না।
তিনি আরও বলেন, পৃথিবীতে আজকের দিনে অর্থনৈতিকভাবে সবচেয়ে মজবুত অবস্থানে বাংলাদেশ। পাশ্ববর্তী ভারত, ভিয়েতনাম থেকে শুরু করে কোনো দেশ আমাদের মতো অর্থনৈতিকভাবে স্বচ্ছল অবস্থায় নেই।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিজিএমইএর সাবেক প্রথম সহ-সভাপতি নাসিরুদ্দিন আহমেদ চৌধুরী, মঈনুদ্দিন আহমেদ মিন্টু, সাহাবুদ্দিন আহমেদ, বিজিএমইএ এর সহ-সভাপতি রকিবুল আলম চৌধুরী প্রমুখ।
- ১অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র: তথ্যমন্ত্রী
- ২এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক
- ৩জবির আইন ও ভূমি প্রশাসন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রাব্বি-সম্পাদক মারুফ
- ৪চট্টগ্রাম বন্দরে তৃতীয় প্রান্তিকে পণ্য হ্যান্ডলিংয়ে নেতিবাচক প্রবণতা
- ৫অভিবাসন ব্যয় কমাতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬ব্যাংক খাতে নতুন দুর্যোগ: ছোট ঋণেও আশঙ্কাজনক খেলাপি
- ৭ব্যাংক রেজুলেশন আইনের ১৮ক ধারা বিলুপ্ত হচ্ছে
- ৮জবিতে আইএমএলডিসির বার্ষিক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
- ৯চাঁদপুরে ঘূর্ণিস্রোতে সাড়ে চার হাজার বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি
- ১০শিবচরে মেজর ছেলের প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ, মানববন্ধন
- ১চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ
- ২৩ কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- ৩১২ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা
- ৪মৌলভীবাজারে পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর কারাগারে
- ৫এসএসসি পরীক্ষার ফলাফল : চট্টগ্রামের ৮ বিদ্যালয়ের কেউই পাস করেনি
- ৬এসএসসিতে কুড়িগ্রামের চার বিদ্যালয়ে পাসের খাতা শূন্য
- ৭এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে ৩.৯৯ শতাংশ
- ৮সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত
- ৯নাছিমা-কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫
- ১০চাঁদপুরে হাসপাতাল থেকে ইয়াবাসহ চিকিৎসক গ্রেপ্তার





পাঠকের মতামত