প্রকাশিত:
ডিসেম্বর ৮, ২০২০ ১২:৪৩ পিএম

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কৃষ্ণাঙ্গ হিসেবে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন সাবেক সেনা কর্মকর্তা লয়েড অস্টিন। খবর বিবিসি।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে লয়েড অস্টিনকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
তবে, এ পরিকল্পনা বাস্তবায়নে কিছুতা বিপত্তি রয়েছে। যুক্তরাষ্ট্রের আইন অনুসারে – অবসর নেওয়ার সাত বছর পর সেনা কর্মকর্তারা মন্ত্রিসভায় নিযুক্ত হতে পারেন। কিন্তু, অস্টিন অবসর নিয়েছেন ২০১৬ সালে। সেক্ষেত্রে, অস্টিনকে প্রতিরক্ষামন্ত্রী দায়িত্ব দেওয়ার আগে কংগ্রেসের অনুমোদন দরকার হবে জো বাইডেনের।
এদিকে, অস্টিনের পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী হিসাবে মাইকেল ফ্লারনয়ের নামও শোনা যাচ্ছিল। কিন্তু, মন্ত্রিসভায় সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব বাড়ানোর ব্যাপারে বাইডেনের ওপর চাপ ছিল। তাছাড়া, তিনি নির্বাচনি প্রচারণার সময়ও বার বার কৃষ্ণাঙ্গদের গুরুত্ব দেওয়া এবং বহুত্ববাদের কথা বলেছেন। তাই, তিনি অস্টিনকেই বেছে নিয়েছেন বলে মার্কিন মিডিয়াগুলো জানিয়েছে।
প্রসঙ্গত, সাবেক মার্কিন জেনারেল লয়েড অস্টিন ৪১ বছর সেনাবাহিনীতে কাজ করেছেন। তিনি ইরাকে মার্কিন সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছেন। ওবামার শাসনামলে গুরুত্বপূর্ণ সামরিক পদে ছিলেন। ২০১২ সালে তিনি মার্কিন সেনাবাহিনীর প্রথম কৃষ্ণাঙ্গ ভাইস চিফ অব স্টাফ হয়েছিলেন।
বাণিজ্য প্রতিদিন/এমআর
- ১বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই
- ২আইপিডিসি ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৩ম্যানিলায় বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সাক্ষাৎ
- ৪একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৫পরীক্ষা কেন্দ্রে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ: নিরপেক্ষ তদন্তের দাবি
- ৬শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৭প্রবাসে থাকা ছেলের ঔষধ পাঠাতে গিয়ে চাঁদপুরে মায়ের মৃত্যু
- ৮এলজিইডি চাঁদপুরের নতুন নির্বাহী প্রকৌশলী নূরুজ্জামানের দায়িত্ব গ্রহণ
- ৯ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল
- ১০ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ১শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ২নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৩পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৪ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৫কয়রায় চরম ঝুঁকি নিয়ে চলছে ৪ হাজার মানুষের চলাচল
- ৬নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৭প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ৮মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি
- ৯পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
- ১০সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে





পাঠকের মতামত