
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শিল্পপতি আবদুল কাদির মোল্লা।
রোববার (২৬ সেপ্টেম্বর) মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ১২৬তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তিনি নির্বাচিত হন। ব্যাংকের প্রতিষ্ঠাকাল থেকে উদ্যোক্তা পরিচালক হিসেবে রয়েছেন আবদুল কাদির।
এর আগে ৭ সেপ্টেম্বর ব্যাংকটির পূর্বের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন নিজের অসুস্থতার কারণ দেখিয়ে স্বেচ্ছায় চেয়ারম্যান পদ ছেড়ে দেওয়ার কথা জানিয়ে বোর্ডের কাছে চিঠি দেন। সেইসঙ্গে নতুন চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়া শুরু করার পরামর্শ দেন। আমজাদ হোসেন ২০১৩ সাল থেকে টানা ৯ বছর ব্যাংকটির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছেন। এসময় তার বিরুদ্ধে ঋণ জালিয়াতিসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে। যার অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আমজাদ হোসেন পদত্যাগের পর আজ নতুন চেয়ারম্যান নির্বাচিত করেছে ব্যাংকটির পর্ষদ। সফল ও সার্থক কর্মবীর, শিল্পপতি আবদুল কাদির মোল্লাকে ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।
দেশের বিশিষ্ট ব্যবসায়ী আবদুল কাদির মোল্লা পোশাক ও বস্ত্র খাতের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান থার্মেক্স গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। শতভাগ রফতানিকারক এই বৃহৎশিল্প গ্রুপে থার্মেক্স টেক্সটাইল মিলস, থার্মেক্স স্পিনিং, থার্মেক্স নিট ইয়ার্ন, থার্মেক্স ইয়ার্ন ডাইং, থার্মেক্স ওভেন ডাইং, আদুরী অ্যাপারেলস, আদুরী নিট কোম্পোজিটসহ আন্তর্জাতিক মানসম্পন্ন ১৬টি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে।
আবদুল কাদির মোল্লা বাংলাদেশ সরকারের সিআইপি (রফতানি) মর্যাদা এবং জাতীয় রাজস্ব বোর্ডের ‘কর বাহাদুর’ পরিবারের সম্মাননা পান। ব্যবসা প্রশাসনে মাস্টার্স ডিগ্রিধারী একজন শিক্ষানুরাগী হিসেবেও আবদুল কাদির মোল্লার সুনাম রয়েছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তিনি মজিদ মোল্লা ফাউন্ডেশনের অধীনে আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, এনকেএম হাইস্কুল অ্যান্ড হোমস, আবদুল কাদির মোল্লা ইন্টারন্যাশনাল স্কুল ও পাঁচকান্দি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেন। ব্যবসায়িক সফলতার পাশাপাশি সমাজসেবা, ধর্মীয় এবং স্বাস্থ্য সেবায় তার অবদান সর্বজন বিদিত।
- ১আজ শুরু এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু
- ২কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ১১১
- ৩অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র: তথ্যমন্ত্রী
- ৪এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক
- ৫জবির আইন ও ভূমি প্রশাসন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রাব্বি-সম্পাদক মারুফ
- ৬চট্টগ্রাম বন্দরে তৃতীয় প্রান্তিকে পণ্য হ্যান্ডলিংয়ে নেতিবাচক প্রবণতা
- ৭অভিবাসন ব্যয় কমাতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৮ব্যাংক খাতে নতুন দুর্যোগ: ছোট ঋণেও আশঙ্কাজনক খেলাপি
- ৯ব্যাংক রেজুলেশন আইনের ১৮ক ধারা বিলুপ্ত হচ্ছে
- ১০জবিতে আইএমএলডিসির বার্ষিক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
- ১চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ
- ২১২ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা
- ৩৩ কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- ৪মৌলভীবাজারে পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর কারাগারে
- ৫এসএসসি পরীক্ষার ফলাফল : চট্টগ্রামের ৮ বিদ্যালয়ের কেউই পাস করেনি
- ৬এসএসসিতে কুড়িগ্রামের চার বিদ্যালয়ে পাসের খাতা শূন্য
- ৭এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে ৩.৯৯ শতাংশ
- ৮চাঁদপুরে হাসপাতাল থেকে ইয়াবাসহ চিকিৎসক গ্রেপ্তার
- ৯নাছিমা-কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫
- ১০নোয়াখালীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা





পাঠকের মতামত