
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মার্জিন ঋণ বিধিমালা, ২০২৫ এর একটি রিট খারিজ করেছেন আদালত। মার্জিন ঋণ বিধিমালা ২০২৫ এর উপরে একই সঙ্গে দুইটা রিট থাকায় মঙ্গলবার (১৮ নভেম্বর) একটি রিট খারিজ করে দিয়েছেন আদালত।
বিনিয়োগকারীদের আইনজীবী কামাল হোসেন জানান, একই সঙ্গে একাধিক রিট চলতে পারে না। তাই একটি রিট খারিজ করে দিয়েছেন আদালত। তবে অপর একটি রিট চলমান থাকবে।
একটি রিটের প্রেক্ষিতে গত ১২ নভেম্বর মার্জিন ঋণ বিধিমালার বিষয়ে রুল জারি করেন আদালত। গত ১০ ও ১১ নভেম্বর শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও আসিফ হাসান এর দ্বৈত বেঞ্চ আলোচিত এই রুল জারি করেন। রুলে সংশোধিত মার্জিন ঋণ বিধিমালা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা আগামী সাতদিনের মধ্যে ব্যাখ্যা করতে বলা হয়। তবে, রুল জারি হলেও আইনটির কার্যকারিতা স্থগিত করেননি আদালত। এই রিট আবেদন করেছিলেন এসএম ইকবাল হোসেনসহ আরও কয়েকজন বিনিয়োগকারী। অন্যদিকে বিনিয়োগকারীদের অপর একটি পক্ষও একই বিষয়ে রিট করেন। উভয় পক্ষের আইনজীবীও এক।
এর আগে গত ৬ নভেম্বর জারি হওয়া এক প্রজ্ঞাপনের মাধ্যমে মার্জিন ঋণ বিধিমালা, ২০২৫ কার্যকর করা হয়। নতুন বিধিমালায় মার্জিন ঋণ বিতরণের ক্ষেত্রে বেশকিছু কড়াকড়ি বিধান আরোপ করা হয়।
এসকেএস
- ১৪২ ঋণখেলাপির পাচারের অর্থ ফেরাতে ৮ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
- ২রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ৩বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নারীর সর্বস্ব পুড়ে ছাই
- ৪পাবনায় সমতল আদিবাসী নারী সম্মেলন অনুষ্ঠিত
- ৫চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৬পাবনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- ৭মোড়লগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
- ৮বাগেরহাটে বাসের ধাক্কায় অটোবাইক চালক নিহত, আহত ৪
- ৯শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ১০স্ট্রোকের পর সংকটাপন্ন রাবি শিক্ষার্থী
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৫আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৬হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৭রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ৮কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ৯সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
- ১০আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরেই তা করার চেষ্টা করবো





পাঠকের মতামত