
প্রবাসী আয়ে নতুন অর্থবছরের প্রথম দুই মাস ভালো কাটলেও শেষ দুই মাসে বেশ ভাটা পড়েছে। গত অক্টোবরে শেষ আট মাসের সর্বনিম্ন রেমিট্যান্স পাঠিয়েছে প্রবাসীরা। তবে সংকটের মাঝেও গত মাসের প্রায় অর্ধেক রেমিট্যান্স পাঠিয়েছে ঢাকা বিভাগের প্রবাসীরা। অক্টোবরে মোট রেমিট্যান্স আসে ১৫২ কোটি ৫৪ লাখ ডলার। এর মধ্যে ঢাকার বিভাগের প্রবাসীরা পাঠিয়েছে ৭২ কোটি ৮৯ লাখ ডলার, যা মোট রেমিট্যান্সের ৪৭ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, অক্টোবরে রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ৫৪ লাখ মার্কিন ডলার। এর মধ্যে ঢাকা জেলার প্রবাসীরা পাঠায় ৫০ কোটি ১৯ লাখ ডলার, টাঙ্গলাইের প্রবাসীরা ২ কোটি ৯৯ লাখ, গাজীপুরের ২ কোটি ২০ লাখ, কিশোরগঞ্জ ২ কোটি, মুন্সিগঞ্জ ২ কোটি ৪০ লাখ, নারায়নগঞ্জ ২ কোটি ৫৬ লাখ, নরসিংদী ২ কোটি ২৩ লাখ, মাদারীপুর ১ কোটি ৮২ লাখ, শরিয়তপুর ১ কোটি ৭৫ লাখ, ফরিদপুর ১ কোটি ৭০ লাখ, মানিকগঞ্জ ১ কোটি ৫৫ লাখ, গোপালগঞ্জ ৬ লাখ এবং রাজবাড়ীর প্রবাসীরা ৮ লাখ; সব মিলিয়ে ঢাকা বিভাগের প্রবাসীরা পাঠিয়েছে ৭২ কোটি ৮৯ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
ঢাকা বিভাগের পরে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছে বরিশাল বিভাগের প্রবাসীরা। গত মাসে তারা মোট ৪ কোটি ডলার পাঠিয়েছে। এছাড়া চট্রগ্রাম বিভাগের প্রবাসীরা ৩৮ কোটি ৪৩ লাখ, খুলনা বিভাগের ৭ কোটি ৮৩ লাখ, ময়মনসিংহ বিভাগের ৩ কোটি, রাজশাহী বিভাগের ৬ কোটি ২৮ লাখ, রংপুর বিভাগের ৩ কোটি এবং সিলেট বিভাগের প্রবাসীরা ১৭ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
এদিকে চলতি ২০২২-২৩ অর্থবছরের এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক ৫১৪ কোটি ২৩ লাখ ডলার বিক্রি করেছে। এতে বাংলাদেশ ব্যাংকের হিসাবে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৪২ বিলিয়ন ডলারে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী হিসাবায়ন হলে রিজার্ভের পরিমাণ দাঁড়াবে ২৬ বিলিয়ন ডলারে। যা গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন। এ আগে ২০১৪-১৫ অর্থবছরে রিজার্ভ ছিল ২৫ বিলিয়ন ডলার।
ডলার সংকটে গত কয়েকমাস ধরে ধারাবাহিকভাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে। এর আগে ২০১৩ সালের জুন শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ১৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার। পাঁচ বছর আগে ছিল ৩৩ দশমিক ৬৮ বিলিয়ন ডলার। সেখান থেকে বেড়ে ২০২০ সালের ১ সেপ্টেম্বর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৯ বিলিয়ন ডলারের ঘরে পৌঁছায়। ওই বছরের ৮ অক্টোবর ৪০ বিলিয়ন ডলারের নতুন মাইলফলক অতিক্রম করে। তা বেড়ে গত বছরের আগস্টে প্রথমবারের মতো ৪৮ দশমিক ০৬ বিলিয়ন ডলার হয়। এরপর ধারাবাহিক পতনে রিজার্ভ কমে বর্তমানে ৩৪ দশমিক ৪২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
ডলার সংকটের মধ্যেই ব্যাপকহারে কমছে রেমিট্যান্স। সম্প্রতি দেশের রেমিট্যান্স বৃদ্ধিতে টাকা পাঠানোর চার্জ মওকুফের কথা জানিয়েছে বাংলাদেশ ফরেইন একচেঞ্জ কর্তৃপক্ষ। তাছাড়া রেমিট্যান্সের ডলারে ১০৭ টাকা মূল্যমান নির্ধারণ করে দিয়েছে সরকার। ডলারের যোগান বাড়াতে গত কয়েক বছর ধরে রেমিট্যান্সের উপর আড়াই শতাংশ প্রণোদনা দিচ্ছে সরকার।
অপরদিকে ডলার সংকটে ভুগছে ব্যাংকগুলো। এতে নতুন করে এলসি খোলা বন্ধ করে দিয়েছে এসব ব্যাংক। তবে বাকি বা দেরিতে পরিশোধের শর্তে আগের খোলা এলসির দায় এখন পরিশোধ করতে হচ্ছে। ফলে বৈদেশিক মুদ্রার ব্যয় কমেনি। রফতানির তুলনায় আমদানি বেড়ে যাওয়ায় ডলার সংকট আরও প্রকট আকার ধারণ করছে।
বিপি/আইএম
- ১ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ২চাঁদপুরে নকল শিশু খাদ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
- ৩কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৪চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড
- ৫চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৭রাজনগর চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ৯রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ
- ১০সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়ি ভাঙচুর, মামলা
- ১আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ৩নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৫মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৬রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৭আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৮প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ৯যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ১০শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর





পাঠকের মতামত