
কেন নেইমারকেই কেন্দ্র করে আবর্তিত এখনকার ব্রাজিল ফুটবল, সেটা আবারও প্রমাণ হলো ব্রাসিলিয়ার মাঠে গারিঞ্চা ফুটবল স্টেডিয়ামে। নেইমারের অসাধারণ ফুটবল জাদুতে কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল।
তিন গোলের একটি নিজে করেছেন পেনাল্টি থেকে। বাকি দুটি করিয়েছেন নেইমার। তার করা কর্নার কিক থেকে প্রথম গোলটি এসেছে মার্কুইনহোসের পা থেকে। তৃতীয় গোলটি গ্যাব্রিয়েল হেসুসকে দিয়ে করিয়েছেন তিনি।
এই ম্যাচে নেইমার নয়, ব্রাজিলের অধিনায়কের দায়িত্ব তুলে দেয়া হয় মিডফিল্ডার ক্যাসেমিরোর কাঁধে। কিন্তু ম্যাচ শেষে সেরার কৃতিত্ব শুধুই নেইমারের।
নানা আলোচনা-সমালোচনার পর অবশেষে মাঠে গড়ালো লাতিন আমেরিকার জমজমাট ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি ভেনেজুয়েলা।
ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে শুরু হওয়া এই ম্যাচের প্রথমার্ধ শেষ হলো স্বাগতিক ব্রাজিলের একচ্ছত্র প্রাধান্য দিয়ে। ১-০ গোলে এগিয়ে ছিল ব্রাজিল।
ম্যাচের ২৩তম মিনিটে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন মার্কুইনহোস। নেইমারের নেয়া কর্নার কিক থেকে ভেসে আসা বল জটলার মধ্যে পেয়েই বাম পায়ের দারুণ এক প্লেসিং শটে ভেনেজুয়েলার জালে বল জড়ান তিনি।
এর এক মুহূর্তে আগে কর্নার থেকে থেকে ভেসে আসা বলে হেড করেন রিচার্লিসন। কিন্তু কর্নারের বিনিময়ে তখন দলকে রক্ষা করে ভেনেজুয়েলা। পরের কর্নার শট থেকে আর বাঁচতে পারেনি তারা। প্রথমার্ধ শেষে ১-০ গোলের ব্যবধানে বিরতিতে যায় ব্রাজিল।
দ্বিতীয়ার্ধ শুরুর পরও একই চিত্র। প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে স্বাগতিকরা। যে কারণে দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল আদায় করে নিতে সক্ষম হয় তারা।
৬২তম মিনিটে ভেনেজুয়েলার ডি বক্সের মধ্যে দানিলোকে ফাউল করে বসেন ইয়োহান কুমানা। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ২ মিনিট পর (৬৪তম মিনিটে) সেই পেনাল্টি শট নেন নেইমার। সহজেই ভেনেজুয়েলার গোলরক্ষক জোয়েল গ্রাটেরলকে পরাস্ত করেন তিনি। ২-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল।
৮৯ মিনিটে তৃতীয় গোল করে ব্রাজিল। এবারও গোলের নায়ক নেইমার। তার বাড়িয়ে দেয়া পাসকেই ভেনেজুয়েলার জালে জড়িয়ে দেন গাবিগোল খ্যাত গ্যাব্রিয়েল। ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-০ গোলের। এই ব্যবধানে জয় তুলে নিয়েই মাঠ ছাড়লো কোপার অন্যতম ফেবারিটরা।
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৭অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৮সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ৯ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু





পাঠকের মতামত