
ইশ, টি-টোয়েন্টি বিশ্বকাপটা যদি সময়মতো মাঠে গড়াতো! মহেন্দ্র সিং ধোনিকে হয়তো ভারতের নীল জার্সিতে মাঠ মাতাতে দেখা যেতো। ধোনি নিজেও হয়তো এই বিশ্বকাপের কথা ভেবেই অবসরের ঘোষণাটা দিতে দেরি করেছেন।
ভক্তদের অনেকেই মনে করেন, অক্টোবরে যদি শিডিউল মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতো, ধোনি তাতে খেলতেন। সেটা আর হয়নি। অস্ট্রেলিয়ায় হতে যাওয়া এ বছরের বিশ্বকাপ পিছিয়ে চলে গেছে দুই বছর পর (২০২২ সালে)। ২০২১ সালে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপও বেশ দূরের পথ।
ধোনি তাই আর অপেক্ষা করেননি। অবসর নিয়ে নিয়েছেন। অথচ টি-টোয়েন্টি ফরমেটের আইপিএলে কিন্তু ঠিকই মাঠ মাতাতে দেখা যাবে ক্যাপ্টেন কুলকে। চেন্নাই সুপার কিংসের হয়ে যদি খেলতে পারেন, তবে জাতীয় দলে খেলতে সমস্যা কোথায়?
কিন্তু অবসর নিয়ে ফেলেছেন। আইপিএলে ধোনি চোখ ধাঁধানো পারফরম্যান্স করলে সেটা কেবল ভক্তদের আফসোসই বাড়াবে। ঘরের মাঠে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ তো আর খেলা হবে না।
শোয়েব আখতার অবশ্য মনে করেন, ধোনি ওই বিশ্বকাপটা খেলতে পারেন। সেটা সম্ভব বলেই বিশ্বাস পাকিস্তানের সাবেক গতিতারকার। কিভাবে? সেই উপায়ও বাতলে দিলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস, ধোনিকে এখন ফেরাতে পারেন কেবল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব বলেছেন, ‘ভারতের প্রধানমন্ত্রী ধোনিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য অনুরোধ করতেই পারেন। এমন সম্ভাবনাও রয়েছে। ১৯৮৭ সালের পরে ক্রিকেট ছেড়ে না দেওয়ার জন্য ইমরান খানকে অনুরোধ করেছিলেন জেনারেল জিয়া উল হক। ইমরান খেলেওছিলেন।’
শোয়েবের বিশ্বাস, ধোনির মতো অভিজ্ঞ ক্রিকেটারকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অনুরোধ করতেই পারেন প্রধানমন্ত্রী মোদি। প্রধানমন্ত্রীর অনুরোধ ফেরানো সম্ভব নয়। সেক্ষেত্রে অবসর ভেঙে ফিরতে হবে ধোনিকে।
বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে আইসিসির তিনটি ট্রফি জিতেছেন। ভারতকে যে খাদের কিনারা থেকে কত ম্যাচ জিতিয়েছেন, ইয়ত্তা নেই। এই ধোনি বিদায়বেলায় পেলেন না একটা ফেয়ারওয়েল ম্যাচও।
শোয়েব মনে করেন, ফেয়ারওয়েল ম্যাচ আয়োজন করতেই পারে ভারত। পাকিস্তানের সাবেক এই পেসারের কথা, ‘ধোনিকে ফেয়ারওয়েল ম্যাচ দিতে তৈরি ভারত। ধোনি যদি নিজে না চায়, সেটা আলাদা ব্যাপার। ধোনি যদি দুটো টি-টোয়েন্টি ম্যাচ খেলে বিদায় নিতে চায়, তাহলে স্টেডিয়াম পরিপূর্ণ থাকবে।’
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ৪স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৫পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৬পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৭বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৮সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৯‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ১০মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৩ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৭সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৮অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৯আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ১০স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে





পাঠকের মতামত