
স্প্যানিশ লা লিগায় শেষ দিনে চ্যাম্পিয়ন হয়েছে আতলেটিকো মাদ্রিদ। ৩৮ ম্যাচ থেকে ৮৬ পয়েন্ট সংগ্রহ করে শিরোপা জিতে নেয় লুইস সুয়ারেসরা।
অন্যদিকে ৮৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে হয় রিয়াল মাদ্রিদ। ৭৯ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে আরেক জায়ান্ট বার্সেলোনা।
রিয়াল ভায়াদলিদের বিপক্ষে অ্যাতলেটিকো ড্র করলে শিরোপা জিতে যেত রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৬৭তম মিনিট পর্যন্ত সমতাতেই ছিল ম্যাচটি। তখনই আবারো দলের ত্রাতার ভূমিকায় দেখা দেন সুয়ারেস। তার গোলেই শেষ পর্যন্ত শিরোপা জিতে মাঠ ছাড়ে অ্যাতলেটিকো।
ম্যাচ শেষে অ্যাতলেটিকোর খেলোয়াড়েরা যখন উদযাপনে মাতেন তখন মাঠেই হাঁটু গেড়ে বসে ফোন সামনে ধরে অঝোরে কেঁদে যাচ্ছিলেন সুয়ারেস। তার চোখের জলের একেকটি ফোঁটা যেন আনন্দাশ্রুর বর্ণমালা।
বয়স বেড়েছে, ধার কমেছে… এই ধরনের কথা শুনে বার্সা থেকে বিদায় নিতে হয়েছিল সুয়ারেসের। মৌসুম শেষে লিগ টেবিলের তিনে বার্সা আর সুয়েরেসের দল চ্যাম্পিয়ন। মৌসমে অ্যাতলেটিকোর হয়ে করেছেন সর্বোচ্চ ২১ গোল।
ম্যাচ শেষে সাক্ষাতকারে সুয়ারেস বলেন,বার্সেলোনা আমাকে মূল্য দেয়নি…ওরা আমাকে ছোট করে দেখেছে। অ্যাতলেতিকো আমাকে সুযোগের দ্বার খুলে দিয়েছে। আমার ওপর আস্থা রাখার জন্য এই ক্লাবের প্রতি আমি সব সময় কৃতজ্ঞ থাকব। ‘
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৭অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৮সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ৯কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ১০ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম





পাঠকের মতামত