প্রকাশিত: অক্টোবর ২১, ২০২০ ১১:২৩ পিএম , আপডেট: অক্টোবর ২২, ২০২০ ৬:৫৬ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের দুই পরিচালককে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে তাদের জরিমানা করা হয়।

বুধবার (২১ অক্টোবর) বিএসইসির ৭৪৫তম নিয়মিত কমিশন সভায় আলোচ্য কোম্পানির পরিচালকদের জরিমানার সিদ্ধান্ত নেয় কমিশন।

সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে কোম্পানির দুই পরিচালক আর্ট ইন্টান্যাশনালকে ১০ লাখ এবং জুপিটার বিজনেস লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, পূর্ব ঘোষণা ছাড়া অ্যাপোলো ইস্পাতের পরিচালক আর্ট ইন্টারন্যাশনাল লিমিটেড (রিপেজেন্টেড মমতাজুর রহমান) ৮ লাখ ৮৮ হাজার শেয়ার এবং জুপিটার বিজনেস লিমিটিড (রিপেজেন্টেড মুসফিকুর রহমান) ৮ লাখ ৯১ হাজার শেয়ার বিক্রি করেছে।

শেয়ার বিক্রির মাধ্যমে কমিশনের ২০১০ সালের ১৪ জুলাইয়ের নোটিফিকেশন লঙ্ঘন করা হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা ‎​ডিএসই কর্তৃপক্ষের বিভ্রান্তিকর সংবাদ বিজ্ঞপ্তির তীব্র প্রতিবাদ ও সুশাসনের ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...