প্রকাশিত: মার্চ ৩০, ২০২২ ৪:২১ পিএম

দেশের সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের ৩৭তম বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।সভায় অর্থনৈতিক মন্দা, চলমান মহামারী প্রতিকুলতা এবং বাংলাদেশ ব্যাংক এর নির্দেশনার কথা মাথায় রেখে পরিচালনা পর্ষদের প্রস্তাবের ভিত্তিতে কোম্পানির শেয়ারহোল্ডারগণ ১৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন করেছেন।

সভায় বলা হয়, শক্তিশালী প্রশাসনিক কাঠামো এবং গ্রাহক-কেন্দ্রিক প্রতিষ্ঠান হওয়ার কারনে, আইডিএলসি আর্থিক বাজারে তাদের শীর্ষস্থান অব্যাহত রেখেছে, এবং তীব্র প্রতিযোগিতামূলক বাজার পরিস্থিতি সত্ত্বেও ২০২১ সালেও তাদের অবস্থান ধরে রেখেছে।

আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের চেয়ারম্যান, আজিজ আল মাহমুদ এবং অন্যান্য পরিচালকদের মধ্যে আতিকুর রহমান, নুরুল্লাহ চৌধুরী, মাহিয়া জুনেদ, মোহাম্মদ মাহবুবুর রহমান, মোঃ কামরুল হাসান, সৈয়দ শাহরিয়ার আহসান এবং স্বতন্ত্র পরিচালক নিয়াজ হাবিব, মতিউল ইসলাম নওশাদ এবং আইডিএলসি ফাইন্যান্স এর ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে আইডিএলসির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক উভয়েই শেয়ারহোল্ডারদের স্বাগত জানান এবং বিনিয়োগের জন্য আইডিএলসিকে নির্বাচন করায় ধন্যবাদ জ্ঞাপন করেন। আইডিএলসির আর্থিক সফলতার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে কর্মরত সকলের কঠোর পরিশ্রম এবং তাদের কৌশলগত দক্ষতা। তারা আরও ব্যক্ত করেন যে আইডিএলসি ২০২১ সাল পর্যন্ত একটি টেকশই ব্যাবসায়িক কাঠামো তৈরী করেছে যার ফলে ভবিষ্যতেও আইডিএলসি বাংলাদেশের অর্থনতিক অগ্রগতিতে অংশগ্রহণ করতে সক্ষম হবে। শেয়ারহোল্ডারগণও আইডিএলসি গ্রূপের এই উন্নতিকে সাধুবাদ জানান।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

ইসলামিক ফাইন্যান্সে এমডি নিয়োগ

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। ...

প্রিমিয়ার লিজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারী,২৬-মার্চ,২৬) অনিরীক্ষিত ...

লভ্যাংশ দেবে না প্রিমিয়ার লিজিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত বছরের আর্থিক ...

ঢাকা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ঢাকা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক ...