
হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলেকে। কোলন টিউমার ছিল, অস্ত্রোপচার করে তা সরিয়ে ফেলার পর বর্তমানে আইসিইউতে আছেন তিনি।
সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে ৮০ বছর বয়সী পেলের। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্ঞান ফিরেছে ব্রাজিলিয়ান কিংবদন্তির, এখন শারীরিক অবস্থা স্থিতিশীল।
পেলে যে সুস্থ আছেন, তা তিনিই পোস্ট করে জানিয়েছেন নেটমাধ্যমে। ইনস্টাগ্রামে মজা করে লিখেছেন, ‘বন্ধুরা, আমি প্রতিদিন আরও সুস্থ হয়ে উঠছি। আবার খেলতে নামব। তবে তার আগে আরও কিছু দিন সময় লাগবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে।’
হাসপাতালে সময়টা কীভাবে কাটাচ্ছেন, জানিয়ে পেলে বলেন, ‘এই কদিন এখানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি আর বিশ্রাম নিচ্ছি। যারা আমাকে ভালোবেসে খোঁজ নিয়েছেন, তাদের সবাইকে আবারও ধন্যবাদ। আমরা খুব দ্রুত আবারও একসঙ্গে হবো।’
গত ৩১ আগস্ট থেকেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন পেলে। রুটিন টেস্টে তার শরীরে ধরা পড়ে টিউমার। সেটা ক্যানসার কিনা- জানা যায়নি।
গত কয়েক বছর ধরেই শরীরটা ভালো যাচ্ছে না পেলের। ২০১৫ সালে ছয় মাসের মধ্যে দুবার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর প্রোস্টেটের অস্ত্রোপচার করান। ২০১৯ সালে মূত্রতন্ত্রের সংক্রমণের কারণে বেশ কয়েকদিন হাসপাতালে থাকতে হয়েছিল ব্রাজিলিয়ান কিংবদন্তিকে।
পেলে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এবং তিনবারের বিশ্বকাপজয়ী ফুটবলার। চারটি বিশ্বকাপে গোল করা চারজন ফুটবলারের মধ্যে একজন তিনি।
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৭অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৮সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ৯চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ১০কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত