
ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) সদস্য, শিক্ষার্থী, বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং অন্যান্য পেশাজীবীদের জ্ঞান ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘মাস্টারি অব স্ট্যাচুটরি রিপোর্টিং অ্যান্ড আরজেএসসি ই-ফাইলিং’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে।
শনিবার (২০ জুন) আইসিএসবি’র প্রধান কার্যালয়ে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে আইসিএসবি’র সদস্য, শিক্ষার্থী, দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মসূচির শুরুতে আইসিএসবি’র সেক্রেটারি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাব্বিরুল আলম চৌধুরী স্বাগত বক্তব্য প্রদান করেন। আইসিএসবি’র ট্রেজারার মো. মিজানুর রহমান এফসিএস প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন এবং সময়োপযোগী এ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আইসিএসবি’র কাউন্সিল সদস্য ও ট্রেনিং কো-অর্ডিনেটর মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস রিসোর্স পারসনদের পরিচয় করিয়ে দেন এবং প্রশিক্ষণের উদ্দেশ্য তুলে ধরেন। পুরো কর্মসূচি সঞ্চালনা করেন আইসিএসবি’র পরিচালক (প্রশিক্ষণ) মেহেদী হাসান।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের (আরজেএসসি) ডেপুটি রেজিস্ট্রার মো. হারুন-অর-রশিদ, ডেপুটি রেজিস্ট্রার মো. রকিব আহমদ রনি, সহকারী রেজিস্ট্রার শাহেদুল আজম এবং জুরাল অ্যাকুইটির ম্যানেজিং পার্টনার ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এ.এস.এম. সাকিব শিকদার, ব্যারিস্টার-অ্যাট-ল।
প্রশিক্ষণে আরজেএসসি ও কোম্পানি আইন, ১৯৯৪ (২০২০ সাল পর্যন্ত সংশোধিত), ওয়ান পারসন কোম্পানি (ওপিসি), প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধন, আরজেএসসি-তে রিটার্ন দাখিল এবং মর্টগেজ বা চার্জ সংক্রান্ত বিবরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণ শেষে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা বিভিন্ন বাস্তবধর্মী চ্যালেঞ্জ ও জিজ্ঞাসা তুলে ধরেন এবং প্রশিক্ষকবৃন্দ সেগুলোর বিস্তারিত উত্তর প্রদান করেন।
অনুষ্ঠান শেষে আইসিএসবি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট (ইন-চার্জ) মো. রফিকুল ইসলাম এফসিএস অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন। সমাপনী বক্তব্য প্রদান করেন আইসিএসবি’র ভাইস প্রেসিডেন্ট মো. শরীফ হাসান এফসিএস।
বিএইচ
- ১বাংলাদেশ-মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে অঙ্গীকার
- ২উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ
- ৩রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
- ৪মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ৫৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫
- ৬বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী
- ৭রাষ্ট্রপতির ফোনালাপের বিষয়টি এখনো জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়
- ৮বিদেশি শিক্ষার্থী আকর্ষণে জাতীয় নীতিমালা করতে হবে : শিক্ষামন্ত্রী
- ৯ময়মনসিংহে পৃথক স্থান থেকে যুবকের মাথা ও মাটিচাপা দেহ উদ্ধার
- ১০এক বছরের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত শেষের আশা চিফ প্রসিকিউটরের
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৩‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৪মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৫কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৬UCB Price Sensitive Information
- ৭ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৮চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০স্থানীয় সরকার নির্বাচনের তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে





পাঠকের মতামত