
একাডেমিক উৎকর্ষ ও পেশাগত উন্নয়ন জোরদারের লক্ষ্যে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (১৭ জুন) ঢাকায় আইসিএসবি কাউন্সিল কক্ষে আয়োজিত অনুষ্ঠানে আইসিএসবি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট (ইন-চার্জ) রফিকুল ইসলাম এফসিএস এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এআইএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুন নাহার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারকের আওতায় পেশাগত শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় ও সক্ষমতা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ করা হবে। এর মাধ্যমে একাডেমিক শিক্ষা ও পেশাগত বাস্তবতার মধ্যে বিদ্যমান ব্যবধান কমাতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শিক্ষাবিদ, পেশাজীবী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা ভবিষ্যৎ উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে একাডেমিক ও শিল্পখাতের কার্যকর সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
তারা আশা প্রকাশ করেন, এ অংশীদারিত্ব যৌথ গবেষণা, শিক্ষার্থীদের সম্পৃক্ততা বৃদ্ধি, পেশাগত উন্নয়ন এবং দেশে সুশাসন ও করপোরেট উৎকর্ষ প্রতিষ্ঠায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
সমঝোতা স্মারক বিনিময় ও ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইসিএসবি’র সেক্রেটারি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাব্বিরুল আলম চৌধুরী।
বিএইচ
- ১ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ২সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ৩সূচকের পতনে চলছে লেনদেন
- ৪ব্রিটিশ আমেরিকান টোবাকোর দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫সিঙ্গার বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬ব্যাংক এশিয়ার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭গ্লোবাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮বিএসইসির নতুন বিধিমালায় পুঁজিবাজারে সুশাসন জোরদার হবে
- ৯হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন ২২ আগস্ট
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ৬হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৭সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৮হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৯চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত
- ১০‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর





পাঠকের মতামত