প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৪ ৫:৩২ পিএম , আপডেট: আগস্ট ২৭, ২০২৪ ১০:৪৪ পিএম

ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া।

মঙ্গলবার (২৭ আগস্ট) দায়িত্ব পালনে অপারগতার কথা উল্লেখ করে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর একটি চিঠি পাঠিয়েছেন সুবর্ণ বড়ুয়া।

আইসিবির মতো গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানে কাজের সুযোগ দেওয়ায় তিনি চিঠিতে সরকারের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেছেন।

চিঠিতে তিনি উল্লেখ করেছেন, কর্মকালে তিনি নিষ্ঠা, দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। তার আশা, ভবিষ্যতে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ অনন্য উচ্চতায় পৌঁছাবে।

গত বছরের ১৫ নভেম্বর অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়াকে আইসিবির চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছিল সরকার।

এএ

শেয়ার

পাঠকের মতামত

ওয়ালটনের বোর্ড সভা ২৯ আগস্ট

পুঁজিবাজারের তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৯ আগস্ট অনুষ্ঠিত হবে। ...

উত্তরা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ বিলুপ্ত

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস  লিমিটেডের (ইউএফআইএল) পরিচালনা পর্ষদ বিলুপ্ত করেছে ...

লভ্যাংশ দেবে না এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ড

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ডের ট্রাস্টি ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় ইউনিটহোল্ডারদের কোন ...

লভ্যাংশের সিদ্ধান্ত জানালো সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের ...

ন্যাশনাল হাউজিংয়ের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস পিএলসির কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা ...

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে ...

নবম পে–স্কেল মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে

প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা ...