প্রকাশিত: নভেম্বর ২২, ২০২২ ৬:৩১ পিএম

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে নিয়োগ পেয়েছেন আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ আহমেদুর রহমান।

গতকাল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে আহমেদুর রহমানকে পদোন্নতিতে নিয়োগ দেন।

উপব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি হওয়ার পূর্বে তিনি আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৮৯ সালে সিনিয়র অফিসার পদে আইসিবিতে কর্মজীবন শুরু করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) হতে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এর উপর এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি।

এছাড়াও তিনি ব্যাংকক স্কুল অব ম্যানেজমেন্ট হতে ইফেক্টিভ লিডারশিপ অ্যান্ড পিপল ম্যানেজমেন্টের উপর প্রশিক্ষণ গ্রহণ করেন।

বিপি/আজাদ

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...