
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বঙ্গোপসাগরে আকস্মিক ঝড়ের কবলে পড়ে একটি বড় মাছ ধরার ট্রলার ডুবে গিয়েছে। তবে অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন বরগুনার পাথরঘাটা উপজেলার ১৮ জন মাছধরা জেলে। সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে পাথরঘাটা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, ‘এফবি আবদুল্লাহ তুফান’ নামের ট্রলারটি সগির কোম্পানির মালিকানাধীন। ট্রলারটির আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।
স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে পাথরঘাটা মৎস্যঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সাগরে যায় ট্রলারটি। রাতে হঠাৎ তীব্র ঝড়ো হাওয়া ও অস্বাভাবিক ঢেউয়ের কারণে ট্রলারটি ডুবে যায়। এসময় নিকটবর্তী আরেকটি ট্রলার সাগরে ভাসতে থাকা জেলে ও মাঝিমাল্লাদের উদ্ধার করে। বর্তমানে তারা পটুয়াখালী জেলার মহিপুরে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছেন বলে জানা গেছে।
সাগরে প্রায় সময়েই এমন আকস্মিক ঝড়ের কারণে জেলেদের জীবন ঝুঁকিতে পড়ছে। এমন অভিযোগ মৎস্যজীবীদের। তারা বলেন, “সমুদ্রযাত্রার আগে আধুনিক আবহাওয়া পূর্বাভাস সঠিকভাবে না পৌঁছানোয় দুর্ঘটনার ঝুঁকি ক্রমশই বাড়ছে।”
স্থানীয়রা জানান, মাছ ধরার মৌসুমে একেকটি ট্রলার ডুবি কেবল মালিকের কোটি টাকার ক্ষতি নয়, প্রভাব পড়ে শত শত পরিবারের জীবিকার উপরেও। ঝড় জলচ্ছাসের সঙ্গে জীবন মৃত্যুর সঙ্গে এক ধরনের যুদ্ধ করে তারা ইলিশ আহরণ করে থাকে। অথচ তাদের জীবনের নিরাপত্তার কথা ভাবছেন না সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ; কেউ ই।
বিএইচ
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৮তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৯পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ১মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ২রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৫সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৬মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৭সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৮কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৯প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস
- ১০প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন





পাঠকের মতামত