
আজ দোলপূর্ণিমা। কুষ্টিয়ার কুমারখালি উপজেলার ছেঁউড়িয়ায় লালন আখড়ায় অনুষ্ঠিত হবে দোল উৎসব। তবে অন্যান্যবারের মতো এবারের আয়োজনে থাকছে না আড়ম্বর। আখড়াবাড়ি আঙিনায় হচ্ছে না গ্রামীণ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও।
দোলপূর্ণিমা তিথিতে প্রতি বছর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় আখড়াবাড়িতে তিন দিনব্যাপী সাড়ম্বরে উদযাপিত হয় বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের স্মরণোৎসব।
আখড়াবাড়ি প্রাঙ্গণ সাধু-গুরু, লালনভক্তদের সরব উপস্থিতি, গান ও গ্রামীণ মেলায় জমজমাট হয়ে ওঠে। তবে এবার রমজানের কারণে আজ দুপুর থেকে পরের দিন দুপুর পর্যন্ত সীমিত পরিসরে উদযাপন হবে এ উৎসব। এবার থাকছে না সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা।
আধ্যাত্মিক সাধক ফকির লালন সাঁই তার জীবদ্দশায় দোলপূর্ণিমার রাতে তার ভক্ত-শিষ্যদের নিয়ে মিলিত হতেন সাধুসঙ্গে। সাঁইজির দেহত্যাগ করার পর থেকে সেই রেওয়াজ ধরে রেখেছেন তার ভক্ত-অনুরাগীরা।
সরকারের সাংস্কৃতিকবিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় কেবল আলোচনা অনুষ্ঠান ও বাউলদের আপ্যায়নের মধ্য দিয়েই মঙ্গলবার দুপুরে শেষ হবে এ আয়োজন। সাধুসঙ্গ চলবে রীতি অনুসারে। এ তথ্য জানিয়েছেন আখড়াবাড়ির ভারপ্রাপ্ত খাদেম মশিউর রহমান। এদিকে উৎসব উপলক্ষে কয়েক দিন আগে থেকেই আখড়াবাড়িতে আসতে শুরু করেছেন লালনভক্ত বাউল ফকিররা।
উৎসব প্রাঙ্গণে কান পাতলেই শোনা যাচ্ছে লালনের গান। তারা দলে দলে ভাগ হয়ে আসন পেতে বসেছেন, করছেন নিজেদের মধ্যে ভাব বিনিময়।
লালন অনুসারীরা জানান, এ উৎসবের মাধ্যমে লালন সাঁই ও কুষ্টিয়াকে সারা দেশের মানুষের কাছে তুলে ধরা হয়। তাছাড়া অনেকের সঙ্গে দেখা হবে।
উৎসব পালনে এরই মধ্যে দূর-দূরান্ত থেকে আসা ভক্ত-অনুসারীরা আখড়াবাড়ি আঙিনায় খণ্ডখণ্ড আসন গেড়ে বসে গানে গানে প্রচার করছেন। লালনের জাতপাতহীন মানবতার অহিংস দর্শন বলে জানান তার ভক্তরা।
চুয়াডাঙ্গা থেকে আগত শান্ত ফকির বলেন, শুভ কাজ করতে গেলে একটা শুভ দিন লাগে। সেই শুভ দিন উপলক্ষে এই দোলপূর্ণিমা পূর্ণ হয়।
তাই এই দিনে লালন ফকির গুণীজ্ঞানী ও ভক্তদের নিয়ে একটা সমাবেশ করতেন। সেই আলো থেকেই আমরা গুরু পরম্পরা এসে থাকি সাঁইজির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকে। এখানে এলে আত্মশুদ্ধির মাধ্যমে জ্ঞানচর্চা হয়, তাত্ত্বিক উন্নতি হয়, মানসিক উন্নতি হয়। আমেরিকান প্রবাসী মিজানুর রহমান বলেন, ছোটবেলা থেকেই লালনের গান শুনে আসছি। সেই টান থেকেই প্রথমবারের মতো আখড়াবাড়িতে আসা।
এখানে বসে বাস্তবতা অনুভব করলাম। তার ভাষ্য, ফকির লালন সাঁইজি জাতি, বর্ণ, ধর্মনির্বিশেষে মানবপ্রেমের কথা বলে গেছেন। আর মানিকগঞ্জ থেকে আগত সাধু তোফাজ্জেল হোসেন বলেন, সাঁইজির প্রেমের টানে, মায়ার টানে কয়েকদিন আগেই আখড়াবাড়িতে এসেছি। এবার পবিত্র রমজানের কারণে উৎসব একটু কম হবে। গত শনিবার দুপুরে আখড়াবাড়িতে সরেজমিন গিয়ে এমন দৃশ্য দেখা যায়।
অপরদিকে লালন সাঁইজির দোল উৎসব/ স্মরণোৎসব-২৬ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গতকাল লালন একাডেমির সভাকক্ষে জেলা কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার বলেন, উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মাজার সংলগ্ন এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার জন্য পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে।
এনজে
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ২কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৬বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৭তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৮মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ৯ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ১০চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ





পাঠকের মতামত