
বিশ্বের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশন’স (আইওএসকো)-এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস-চেয়ার পুনরায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
তিনি এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। এর আগের ২০২২ সালে ইলেকট্রনিক ভোটের মাধ্যমে চীনের নিয়ন্ত্রক সংস্থাকে পরাজিত করে বিএসইসি চেয়ারম্যান ওই পদে নির্বাচিত হন। শিগগিরই অফিসিয়ালি বিষয়টি জানানো হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএসইসির অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ২০২২-২৪ সাল পর্যন্ত সময়ে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তিনি নতুন করে ২০২৪ থেকে ২০২৬ সাল অর্থাৎ আগামী বছর আইওএসকোর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। এর ফলে প্রথমবারের মতো এই গৌরব অর্জন করল বাংলাদেশ। এ ধরনের অর্জন দেশের জন্য সম্মানের বলে মনে করেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন ও ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ২০২০ সালের ১৭ মে বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। তারই নেতৃত্বাধীন কমিশন পুঁজিবাজারকে গতিশীলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
পুঁজিবাজারসংশ্লিষ্টরা মনে করছেন এ ধরনের অর্জন দেশের জন্য সম্মানের। ২০১৩ সালের ২১ ডিসেম্বর আইওএসকোর মানদণ্ডের ভিত্তিতে দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রকসংস্থা বিএসইসি ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়। এজন্য এমওইউ স্বাক্ষরকারী হওয়ার জন্য বিএসইসির আবেদন অনুমোদন করেছে আইওএসসিও। এতে দেশের পুঁজিবাজার অনন্য এক উচ্চতায় পৌঁছেছে।
আন্তর্জাতিকভাবে এনফোর্সমেন্টের সহযোগিতা পাওয়া ও দেওয়া, আইওএসকোর বিভিন্ন নেতৃস্থানীয় পদে নিয়োগ ও নির্বাচনের সুযোগ লাভ এবং আইওএসকোর নীতিনির্ধারণী কমিটিতে অর্ন্তভুক্তির যোগ্যতা অর্জন করে বিএসইসি। অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ১৯৬৮ সালে ঢাকার ধামরাইতে জন্মগ্রহণ করেন। তার বাবা রফিকুল ইসলাম খান অবসর গ্রহণের আগ পর্যন্ত ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। মা দেশের প্রখ্যাত সংগীতশিল্পী হাসিনা মমতাজ।
শিবলী রুবাইয়াতের স্ত্রী শেনিন রুবাইয়াত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ও বিটিভির সংবাদ উপস্থাপক।
- ১যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ২নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ৩হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যু, মোট মৃত্যু ৯০৮
- ৪সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে
- ৫প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ৬মাছের উৎপাদন বৃদ্ধি করতে হলে নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ করতে হবে: এমপি মানিক
- ৭ব্লক মার্কেটে লেনদেন ৫৫ কোটি টাকার
- ৮দর বৃদ্ধির শীর্ষে গ্লোবাল ইন্স্যুরেন্স
- ৯অটো নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি কঠোরভাবে দমনের চেষ্টা চলছে
- ১০দর পতনের শীর্ষে ফার কেমিক্যাল
- ১কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ২আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৩রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৪নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৫প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি হবে তরুণরা
- ৬শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর
- ৭কাঁটাময় শরীরে কোমল ফুল, শ্রীমঙ্গলে নতুন বিস্ময় ‘ক্যাকটাস’
- ৮জনগণের ভাগ্যের উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ৯রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নিহত ৪
- ১০৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে—এর নাম বিএনপি





পাঠকের মতামত