প্রকাশিত:
মার্চ ১, ২০২২ ১১:৪৩ এএম
, আপডেট:
মার্চ ১, ২০২২ ৫:১৭ পিএম

আবারও ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন এমরানুল হক। আগামী তিন বছরের জন্য একই পদে পুনর্নিয়োগ দেওয়া হয়েছে।
সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদে তাঁর পুনর্নিয়োগ অনুমোদনের পর বাংলাদেশ ব্যাংক তাতে সম্মতি দিয়েছে। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে তারা।
২২ ফেব্রুয়ারি থেকে তিনি নতুন মেয়াদের দায়িত্ব গ্রহণ করেন। ফলে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এমডি ও সিইওর দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ঢাকা ব্যাংকের এমডি হিসেবে প্রথম মেয়াদে দায়িত্ব পালন করেন তিনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম মেয়াদকালে এমরানুল হকের নেতৃত্বে করোনা পরিস্থিতিতেও সফলতা অর্জন করে ঢাকা ব্যাংক। মহামারি মোকাবিলায় প্রযুক্তিভিত্তিক সমাধানের দিকে বিশেষ নজর দেওয়া হয়। এর মাধ্যমে পণ্য ও সেবার পাশাপাশি নেটওয়ার্ক সম্প্রসারণে সাফল্য লাভ করেছে ঢাকা ব্যাংক।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত তিন বছরে আধুনিক সব সুযোগ-সুবিধাসহ গ্রাহক সেবা ও বৈদেশিক বাণিজ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে ঢাকা ব্যাংক। বৈদেশিক বাণিজ্য ২৬০ কোটি মার্কিন ডলার থেকে ৪২৫ কোটি মার্কিন ডলারে উন্নীত হয়েছে, যা ব্যাংকের ২৬ বছরের ইতিহাসে সর্বোচ্চ। এ সাফল্যের জন্য বেশ কিছু স্বীকৃতিও পেয়েছে তারা। এর মধ্যে বেস্ট করপোরেট অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংক অব বাংলাদেশ ২০২১ পুরস্কার অন্যতম।
ঢাকা ব্যাংক জানায়, দেশে ও বিদেশে তিন দশকেরও বেশি সময়ের ব্যাংকিংয়ের অভিজ্ঞতা আছে এমরানুল হকের। ব্যবস্থাপনা বিভাগে স্নাতক ও ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রিধারী এমরানুল হক ১৯৮৬ সালে ব্যাংক অব ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনালে (বিসিসিআই) ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে কর্মজীবন শুরু করেন।
এরপর ইস্টার্ন ব্যাংক লিমিটেড ও জাম্বিয়ার ক্রেডিট আফ্রিকা ব্যাংক লিমিটেডে কাজ করে ১৯৯৮ সালে ঢাকা ব্যাংকে যোগ দেন এমরানুল হক। ঢাকা ব্যাংকের বিভিন্ন করপোরেট শাখার ব্যবস্থাপক ও উপব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন শেষে ২০২০ সালে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পান তিনি।
বেশ কয়েকটি দেশে ব্যাংকিং প্রশিক্ষণ পাওয়া এমরানুল হক সার্টিফায়েড করপোরেট ব্যাংকার ও আমেরিকান একাডেমি অব ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের একজন ফেলো। পাশাপাশি ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের স্ট্যান্ডিং কমিটি অন ব্যাংকিং টেকনিক অ্যান্ড প্র্যাকটিস ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের (এবিবি) গভর্নিং বডিরও সদস্য তিনি।
- ১শিশুর পড়াশোনা-স্বাস্থ্যের খোঁজ রাখতে চালু হচ্ছে ‘প্যারেন্ট সার্কেল’
- ২একাদশে ভর্তির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর, ১২ নভেম্বর ক্লাস শুরুর চিন্তা
- ৩সব সূচকই উর্ধ্বমুখী, দিন দিন জনপ্রিয় হচ্ছে এজেন্ট ব্যাংকিং
- ৪নির্ধারিত সময়ে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ
- ৫আমদানি বাণিজ্য সহজ করতে এক ছাতার নিচে সব বিধিমালা
- ৬কুড়িগ্রাম সদর হাসপাতালে এন্ডোস্কপি সেবা চালু
- ৭দেশকে সম্পদশালী করাই প্রধানমন্ত্রীর আসল ইচ্ছা: পরিবেশমন্ত্রী
- ৮বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রমে জটিলতা দূর করল বিএসইসি
- ৯চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট
- ১০রামপালের বিদ্যুৎকেন্দ্র নিয়ে মহাবিপাকে সরকার
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৩যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রেল কর্তৃপক্ষকে প্রশাসনের চিঠি
- ৪‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য ও কল্পনাপ্রসূত : পুলিশ
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে বিএনপির প্রার্থী ঘোষণা
- ৬অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২
- ৭৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে
- ৮রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা
- ৯রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চায় বিএনপি: চিফ হুইপ
- ১০কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন





পাঠকের মতামত