
আমাদের সবার এমনকিছু মুহুর্ত রয়েছে যখন অনুভূতিগুলো আমাদের অভিভূত করে। তবে কোনো আবেগহীন ব্যক্তি নিজের অনুভূতির প্রকাশ করতে পারে না। তারা নিজেকে আবেগময় মুহূর্ত থেকে দূরে রাখে। একজন আবেগহীন ব্যক্তির অন্যের কাছ থেকে ভালোবাসা পাওয়া কষ্টসাধ্য হয়ে ওঠে। যদি আপনি এমন কাউকে চেনেন, যার আচরণ আপনাকে বিভ্রান্ত করছে, তবে তিনি সম্ভবত আবেগহীন ব্যক্তি। আবেগহীন ব্যক্তি চেনার কিছু উপায় প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।
তারা সিরিয়াস সম্পর্কে যায় না
আপনি যখন কোনো নতুন ব্যক্তি সঙ্গে সম্পর্ক করতে চান তখন তার সম্পর্কের ইতিহাস গুরুত্বপূর্ণ। এটি আপনাকে এই ব্যক্তির সাথে আপনার ভবিষ্যত কেমন হতে পারে তার একটি ধারণা দিতে পারে। যদি কোনো ব্যক্তি দীর্ঘমেয়াদী সম্পর্ক না রাখে তবে ধরে নেবেন, তারা সম্পর্কে সিরিয়াস নন। সিরিয়াস হতে শুরু করার সাথে সাথেই এই ব্যক্তিরা সম্পর্কের বাইরে চলে যান।
তারা সিরিয়াস বিষয়ে কথা বলা থেকে বিরত থাকে
একজন আবেগহীন ব্যক্তি সিরিয়াস কথোপকথনে থাকবে না। আপনি যখনই সিরিয়াস কোনো প্রসঙ্গ আনার চেষ্টা করবেন, তখন তারা বিষয়টিকে পরিবর্তন করতে চাইবে। আপনি যদি সত্যিকারের দ্বন্দ্বের কারণে কারও সাথে বন্ধন করতে না পারেন, তবে নিজেকে তাদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্কে দেখতে পারবেন না।
তারা মায়া প্রকাশ করবে না
আবেগহীন মানুষেরা খুব অল্পই মায়ার প্রকাশ করতে পারে, এবং তা-ও খুব বিরল। তাদের স্পর্শ, প্রশংসা বা ঘনিষ্ঠতা কীভাবে ব্যবহার করতে হয় তা তারা জানে না। তারা বেশিরভাগ সময় স্নেহের প্রকাশ এড়ানোর চেষ্টা করে।
তারা আক্ষরিক অর্থেই আবেগহীন
এর অর্থ, তারা আপনার কল, মেসেজ উপেক্ষা করবে এবং আপনার সাথে ভাসা ভাসা সম্পর্ক রাখার জন্য সবকিছু করবে। সবকিছুই করবে ইচ্ছাকৃতভাবে। মানসিকভাবে আবেগহীন ব্যক্তিরা তাদের দূরত্ব বজায় রাখতে পছন্দ করে, কারণ তারা আসল সংযোগ তৈরি করতে চায় না।
তারা আপনার সময়কে গুরুত্ব দেবে না
আপনি নিশ্চয়ই এমন কাউকে সঙ্গী হিসেবে চান, যিনি আপনার সবকিছুকে গুরুত্ব দেবে? কিন্তু আপনাদের দেখা করার কথা থাকলে, আবেগহীন ব্যক্তিটি দেরিতে উপস্থিত হবে এবং এমন আচরণ করবে যেন এটা সম্পূর্ণ স্বাভাবিক। একসঙ্গে যেন বেশি সময় কাটাতে না হয় সেজন্য কোনো একটি উপায়ও আবিষ্কার করবে।
তারা আবেগকে দুর্বলতা হিসাবে দেখে
একজন আবেগহীন ব্যক্তি সব সময় মনে করে, যে লোকেরা তাদের আবেগ প্রকাশ করে তাদের বিচার করা এবং সমালোচনা করা সহজ। এ কারণেই তারা মানসিকভাবে নেতিবাচক হয়। যখন আপনি যখন আপনার অনুভূতি দেখাতে শুরু করবেন, তখন তারা মোটেই স্বস্তিবোধ করবে না।
তারা সম্পর্কে সমান আগ্রহী হবে না
একটি সুস্থ সম্পর্কের জন্য দু’জনেরই সমান প্রচেষ্টা থাকতে হয়। তবে একজন আবেগহীন ব্যক্তির পক্ষে এটি কঠিন। তারা আপনার সমান প্রচেষ্টা কখনোই করবে না।
- ১ইসলামিক ফাইন্যান্সে এমডি নিয়োগ
- ২ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৩কুমারখালিতে ৬ হাজার পিস ইয়াবাসহ বাসের সুপারভাইজার আটক
- ৪চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৫ফুটবল খেলতে গিয়ে ডোবায় পড়ে শিশুর মৃত্যু
- ৬পাকিস্তানে থানার সামনে আত্নঘাতী হামলায় ১৪ জন নিহত
- ৭ইরানের সঙ্গে ফের আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- ৮তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী
- ৯কুড়িগ্রামে বগুড়া দই ঘরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
- ১০জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশে কম নয়: রুহুল কবির রিজভী
- ১নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ২চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ৩নবীনগরে সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় আলোচিত ব্যক্তি গ্রেপ্তার
- ৪জুলাই গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে যবিপ্রবিতে যত আয়োজন
- ৫বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৬পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর
- ৮নতুন প্রজন্মকে কুরআনের আদর্শে গড়তে আল ওয়াহদা ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন
- ৯সরকারের প্রধান লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি: আমিনুল হক
- ১০১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা





পাঠকের মতামত