
আগের ম্যাচে পয়েন্ট টেবিলের তলানির দল উত্তর বারিধারার কাছে হেরেছিল শেখ রাসেল ক্রীড়া চক্র। পরের ম্যাচেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় সাইফুল বারী টিটুর শিষ্যরা। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেখ রাসেল ৫-০ গোলে হারিয়েছে পুলিশকে।
১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগের প্রথম পর্ব শেষ করল শেখ রাসেল।
টেবিলে তাদের অবস্থান চতুর্থ। এক ম্যাচ কম খেলা মোহামেডান ও সাইফ স্পোর্টিং ১৯ পয়েন্ট নিয়ে রাসেলের পেছনে। শ্রীলঙ্কান কোচ পাকির আলীর দল পুলিশ ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের আট নম্বরে।
ম্যাচের মাত্র ৬ মিনিটেই লিড নেয় শেখ রাসেল। হাবিবুর রহমান নোলকের উড়ন্ত থ্রোয়ে বক্সে জটলার মধ্যে পড়ে বল। সেই বল হেডে গোলে পরিণত করেন নাইজেরিয়ান মিডফিল্ডার ওবি মোনেকে। ২৮ মিনিটে দ্বিতীয় গোল রাসেলের। ওবি মোনেকের বাড়ানো বল ধরে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লোপেজ রদ্রিগুয়েজ।
মিনিট আটেক পর আবার লিড। বাঁ প্রান্ত দিয়ে মোহাম্মদ খালেকুজ্জামানের ক্রসে বক্সের মধ্য থেকে ডান পায়ের ভলিতে প্রথম গোল করেন মিডফিল্ডার মোহাম্মদ আবদুল্লাহ পারভেজ। তিন গোলের ব্যবধানে এগিয়ে থেকে শেখ রাসেল বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে গোল শোধের চেষ্টা করলেও ব্যর্থ হন পুলিশের ফুটবলাররা। উল্টো আরও দু’গোল হজম করে বসে তারা।
৬৯ মিনিটে আব্দুল্লাহর জোরালো শট পুলিশের গোলরক্ষক সাইফুল ইসলাম খানের হাতে লেগে জালে জড়িয়ে যায় বল। ৮৪ মিনিটে লোপেজের মাইনাসে তাজিকিস্তানের ডিফেন্ডার সিওভোস অ্যাশরোরেভ পুলিশের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। শেষে ৫-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে শেখ রাসেল
- ১ঢাকাসহ দেশের ১৩ জেলায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কা
- ২পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ
- ৩কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ৪রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৫বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৬বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৭গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৮সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৯বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ১০অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৫ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৭পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৮আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৯কমেছে সূচক ও লেনদেন
- ১০তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন





পাঠকের মতামত