
ইউরোপসেরা প্রতিযোগিতার ফাইনালে ইতিহাস গড়ার হাতছানি ছিল ম্যানচেস্টার সিটির সামনে। কিন্তু সিটিকে সেই কাঙ্ক্ষিত শিরোপার স্বাদ উপহার দিতে পারলেন না পেপ গার্দিওয়ালা। ম্যানসিটিকে হারিয়ে এই মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ট্রফি ঘরে তুলেছে চেলসি। তবে হারলেও ভেঙে পড়ছেন না গার্দিওয়ালা। ম্যাচ শেষে জানালেন, ফের এই মঞ্চে ফিরবেন তিনি।
প্রথমবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা সবশেষ আট দলই হেরেছে। গেল দুবছর টটেনহ্যাম ও পিএসজিকে প্রথমবারের মতো ফাইনালে উঠে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। এবার একই ফল পেল ম্যানচেস্টার সিটিও।
গতকাল শনিবার পোর্তোর এস্তাদিও দো দ্রাগাওয়ে চ্যাম্পিয়নস লিগের অল ইংলিশ ফাইনালে ম্যানসিটিকে ১-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে চেলসি। দলের হয়ে একমাত্র গোলটি করেন কাই হাভার্টজ।
গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী ম্যাচ শেষে বিটি স্পোর্টসকে সিটির কোচ গার্দিওয়ালা বলেন, ‘এটি আমাদের জন্য একটি ব্যতিক্রমী মৌসুম ছিল। আজকের ম্যাচটি অনেক কঠিন ছিল। তবে আমাদেরও সম্ভাবনা ছিল। আমরা দ্বিতীয়ার্ধে উজ্জ্বল ছিলাম। সাহসী ফুটবলও খেলেছি। কিন্তু সম্ভাবনাগুলোকে গোলে রূপান্তর করতে পারিনি। তবে আমরা ফের একদিন এই মঞ্চে ফিরে আসব।’
গার্দিওয়ালা আরও যোগ করেন, ‘সামনে লক্ষ্য হলো ছেলেদের বিশ্রাম দেওয়া। এরপর পরের মৌসুমের জন্য তৈরি হওয়া। আমরা প্রথমবার এই ফাইনালে খেলেছি, ভবিষ্যতে আবার এই মঞ্চে থাকব।’
পেপ গার্দিওলা কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বেশি হেরেছেন চেলসির কাছে। চেলসির কাছে টানা তিন ম্যাচ হেরেছে গার্দিওলার দল। একই সঙ্গে কোচিং ক্যারিয়ারে মাত্র দ্বিতীয়বার বড় কোনো ফাইনালে হারলেন গার্দিওলা।
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৭আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৮সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ৯চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ১০কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত