
আমেরিকার জনপ্রিয় ডিপার্টমেন্ট স্টোর সিয়ার্স ও জেসিপেনি নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে। গত কয়েক মাসে তারা কয়েক ডজন বিক্রয়কেন্দ্রও তারা বন্ধ করেছে।
এই সুযোগটি হাতছাড়া করতে চায় না আমাজন। দুটি প্রতিষ্ঠানই নিজেদের আয়ত্তে নিয়ে আসতে চায় তারা।ওয়ালস্ট্রিট জার্নালের প্রতিবেদনে বরা হয়, আমাজন আমেরিকার বৃহত্তম মলের মালিক সাইমন প্রোপার্টি গ্রুপের সঙ্গে আলোচনায় বসছে। একই সঙ্গে তারা বন্ধ সিয়ার্স ও জেসিপেনির বিক্রয়কেন্দ্রগুলোও নিজেদের আয়ত্তে আনতে চায়।
তারা এসব বিক্রয়কেন্দ্রগুলোকে ওয়্যারহাউস হিসেবে ব্যবহারের পরিকল্পনা করছে, যাতে তারা সহজেই নিজেদের পণ্য মানুষের কাছে পৌঁছে দিতে পারে।করোনার এই সময়ে আমাজনের গ্রাহক চাহিদা প্রতিদিন বাড়ছে। ফলে গ্রাহকের কাছে পণ্য পৌঁছে দিতে আগের চেয়ে বেশি সময় লাগছে। আগে যেখানে গ্রাহকের দরজায় পণ্য পৌঁছে দিতে তাদের দু দিন বা তার চেয়ে কম সময় লাগত, এখন সেখানে এক সপ্তাহ বা তার চেয়ে বেশি সময় লাগছে।
এ অবস্থায় গ্রাহকের চাহিদা মেটাতে আমাজন আমেরিকার বিভিন্ন স্থানে নতুন নতুন গুদাম তৈরির পাশাপাশি পুরোনো দোকান ও মল কিনতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় তারা সিয়ার্স ও জেসিপেনির বিষয়ে মনোযোগী হয়ে উঠেছে।
জেসিপেনি গত জুনে ঘোষণা দিয়েছিল যে, এই গ্রীষ্মে ১৫৪টি স্টোর তারা বন্ধ করবে। তার আগে গত নভেম্বরে সিয়ার্স তাদের ৯৯টি স্টোর বন্ধের ঘোষণা দিয়েছিল। আমাজন এই সুযোগ হাতছাড়া করতে চায় না।
- ১সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাট থেকে দেড় হাজার বিলাসবহুল পণ্য উদ্ধার
- ২সরিষাবাড়ীতে কাঁচা রাস্তা সংস্কার ও ড্রেনেজ কাজের উদ্বোধন
- ৩ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম
- ৪যবিপ্রবিতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদযাপিত
- ৫রাষ্ট্রের প্রতিটি কর্মঘণ্টা ও করের টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে
- ৬জুলাইয়ের তাৎপর্য অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করতে হবে : রিজভী
- ৭সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন
- ৮অপতথ্য প্রচারের অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের কার্যক্রম স্থগিত
- ৯ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২
- ১০টাঙ্গন নদীর ভাঙনে ঠাকুরগাঁওয়ে বিলীন ১৭টি ঘর
- ১চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ২মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৫সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৬রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ৭প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস
- ৮প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৯বিজিবিকে আরও শক্তিশালী করতে জনবল-প্রযুক্তি-অস্ত্র বাড়ানো হবে
- ১০ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে





পাঠকের মতামত