
রিয়াল মাদ্রিদকে ২০১৯-২০ মৌসুমে লা লিগা জেতানো থিবো কোর্তোয়ার চুক্তির মেয়াদ বাড়ল। স্প্যানিশ জায়ান্টরা তার সঙ্গে আরো পাঁচ বছরের চুক্তি করেছে। ২০২৬ সালের গ্রীষ্ম মৌসুম পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যু ক্লাবে থাকছেন বেলজিয়ান নাম্বার ওয়ান।
২০১৮ সালে সাড়ে তিন কোটি পাউন্ডে চেলসি থেকে মাদ্রিদে যোগ দেন কোর্তোয়া। তার আগের তিন বছর নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদে খেলেন ধারে। রিয়ালে যোগ দেওয়ার পরের মৌসুমেই লা লিগায় জেতেন দলটির সঙ্গে একমাত্র শিরোপা।
তিন বছর আগে প্রিমিয়ার লিগের গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিনে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটান রিয়ালের সঙ্গে চুক্তি করে। ধারে অ্যাটলেটিকোয় খেলে লা লিগা জেতার পর নগরপ্রতিদ্বন্দ্বী ক্লাবে যাওয়ার বিষয়টি ভক্তরা ভালো চোখে দেখেনি। সেসব উপেক্ষা করে লস ব্লাঙ্কোদের এক নম্বর জার্সি ভালোভাবে গায়ে চড়ান কোর্তোয়া। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩০ ম্যাচ খেলেছেন, ৫২টি ক্লিন শিটও তার নামের পাশে।
সাবেক দুই ক্লাবের কাছেই গত মৌসুমে স্বপ্নভঙ্গ হয় কোর্তোয়ার। চ্যাম্পিয়নস লিগে তার দল বিদায় নেয় চেলসির কাছে হেরে। আর লিগে রানার্সআপ হয়েছে অ্যাটলেটিকোর পেছনে থেকে।
রিয়ালকে লিগ শিরোপা জেতানোর বছরে ফিফা বিশ্বকাপে বেলজিয়ামকে সেমিফাইনালে তুলতে সহায়তা করেন কোর্তোয়া। এছাড়া সবশেষ ইউরোর পাঁচ ম্যাচের সবগুলোতে ছিলেন গোলপোস্টের নিচে। এই মৌসুমে রিয়ালের দারুণ সূচনা হয়েছে, আলাভেসের মাঠে ৪-১ গোলে জিততে অবদান রাখেন কোর্তোয়া।
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৭অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৮সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ৯চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ১০কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত