প্রকাশিত: মে ১, ২০২১ ১১:৫৭ এএম

বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন সকালে বলেছিলেন, এফসি কাপ খেলতে মালদ্বীপ যাওয়ার আগে প্রিমিয়ারের তিনটি ম্যাচ ভালোভাবে জিততে চাই। শুক্রবার প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে দারুণ এক জয়ই পেল তার দল।

উত্তর বারিধারার বিপক্ষে জয় দিয়ে প্রথম পর্ব শুরু করেছিল। সেই উত্তর বারিধারাকে আরও বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নরা শুরু করলো দ্বিতীয় পর্ব। জয়ের ব্যবধান ৬-০। সবকটি গোলই এসেছে আর্জেন্টিনা আর ব্রাজিলের ফুটবলারদের ছোঁয়ায়। দুটি করে গোল আর্জেন্টিনার রাউল অস্কার বেসেরা, ব্রাজিলের রবিনহো আর ফার্নান্দেজের।

শুরু থেকে আক্রমণ, তৃতীয় মিনিটেই গোল। গোলের উৎসব শুরু হয় রাউলকে দিয়ে, শেষ করেন রবিনহো ইনজুরি সময়ে পেনাল্টি গোলে। মাঝের গোলগুলো আসে ১০ মিনিটে জোনাথন, ৩৪ মিনিটে রবিনহো, ৫৫ মিনিটে জোনাথন ৬৩ মিনিটে রাউল অস্কারের কাছ থেকে।

প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসের এটি ১২তম জয়। ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলে নিজেদের অবস্থান আরও মজবুত করলো চ্যাম্পিয়নরা।

 

শেয়ার

পাঠকের মতামত

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...

গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড। অন্যদিকে টুর্নামেন্টজুড়ে ...

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল জার্মানি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ...