
বাজারে এখন বেশ সহজলভ্য শীতকালীন সবজি। শীত না আসতেই বাজারে হাজির এই শীতকালীন সবজি। শীতকালীন সবজির মধ্যে শিম অন্যতম। শিম দিয়ে নানা পদ রান্না করা যায়, যার মধ্যে অন্যতম হলো শিম ভাজি কিংবা এর তরকারি।
চাইলে শিম দিয়ে রাঁধতে পারেন নিরামিষ। এর সঙ্গে আলু ও বেগুন মিশিয়ে দিলেও তৈরি হয়ে যাবে শিমের সুস্বাদু এক নিরামিষ পদ।
স্বাদ আরও বাড়াতে এর সঙ্গে মেশাতে পারেন কুমড়ার বড়ি। জেনে নিন এই নিরামিষের সহজ রেসিপি-
উপকরণ
১. শিম ১০০ গ্রাম
২. আলু ২টি
৩. বেগুন ১টি
৪. কুমড়া বড়ি ৪-৫টি
৫. কালোজিরা আধা চা চামচ
৬. আদা বাটা ১ চা চামচ
৭. কাঁচা মরিচ বাটা ১ চা চামচ
৮. লবণ স্বাদমতো
৯. হলুদ গুঁড়া আধা চা চামচ
১০. জিরার গুঁড়া আধা চা চামচ
১১. ধনেপাতা কুচি পরিমাণমতো ও
১২. সরিষার তেল পরিমাণমতো
পদ্ধতি
প্রথমে শিম ধুয়ে কেটে নিন। চাইলে আস্তও রান্না করতে পারেন। এরপর বেগুন ও আলু কেটে নিতে হবে।
প্যানে এবার তেল গরম করে কুমড়া বড়ি ভেজে নিন। তারপর ওই তেলের মধ্যে কেটে রাখা বেগুন ভেজে তুলে নিতে হবে।
তারপর আরও কিছুটা তেল দিয়ে কালোজিরা ফোড়ন দিয়ে নিন। তারপর কেটে রাখা আলু দিয়ে নাড়াচাড়া করুন। এরপর শিমগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে।
এরপর আদা বাটা, কাঁচা মরিচ বাটা, লবণ, হলুদ গুঁড়া ও জিরার গুঁড়া মিশিয়ে দিন। এরপর সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
আলু সেদ্ধ হয়ে এলে ঝোল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন। এরপর বেগুন ও বড়ি দিয়ে আবারও ৫ মিনিট রান্না করুন।
সবশেষে ধনেপাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করলেই তৈরি হয়ে যাবে শিম-আলু-বেগুনের নিরামিষ তরকারি।
- ১হাজারো প্রাণের আত্মত্যাগ বৃথা যায়নি: প্রধানমন্ত্রী
- ২মৌলভীবাজারে চা শ্রমিকদের উত্থাপিত মজুরি সংসদে বাতিলে বিক্ষোভ সমাবেশ
- ৩বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার
- ৪৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৫বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে
- ৬শাপলা চত্বর হত্যাকাণ্ড ও কাউন্সিলর একরাম হত্যার বিচার শুরু হয়েছে
- ৭সাতক্ষীরার ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড, নিরাপদে সরানো হলো রোগীদের
- ৮প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী মালয়েশিয়া
- ৯বাংলাদেশে খাদ্য, এআই ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
- ১০ফার্মগেটে ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন তারেক রহমান
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৩নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৪প্রধানমন্ত্রী ভারত যাবেন কিনা সময়ই বলে দেবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৫বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৬চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৭বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৮রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৯পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ১০গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ





পাঠকের মতামত