প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২২ ৬:০৬ পিএম

পুঁজিবাজারের তালিকাভুক্ত আল-আমীন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) ফরিদপুরের কানাইপুরস্থ বিসিক শিল্পনগরীতে প্রতিষ্ঠানটির নিজস্ব কারখানায় এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানে কোম্পানিটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং অন্যান্য পরিচালকবৃন্দরা উপস্থিত ছিলেন।

২০২১ সালের ১৬ সেপ্টেম্বর আল-আমীন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজকে পুঁজিবাজারের ওভার দ্য কাউন্টার মার্কেট থেকে এসএমই মার্কেটে স্থানান্তর করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। চলতি বছরের ৩০ মে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দুই প্রতিষ্ঠানকে আল-আমীন কেমিক্যাল অধিগ্রহণের অনুমতি দেয় বিএসইসি। পরে মোনার্ক মার্ট (জাভেদ এ মতিন প্রতিনিধিত্বকারী) ২.৪০ শতাংশ এবং মোনার্ক এক্সপ্রেস আল-আমিন কেমিক্যালের ৪.৮০ শতাংশ শেয়ার ক্রয় করে।

২০০২ সালে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় আল-আমীন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বর্তমানে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৫০ লাখ। এরমধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৫০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২.৫৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪৭.৪৬ শতাংশ শেয়ার রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছিল ১৫ টাকায়।

শেয়ার

পাঠকের মতামত

বে লিজিংয়ের মঙ্গলবার লেনদেন চালু

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের মঙ্গলবার শেয়ার লেনদেন চালু হবে। ডিএসই সূত্রে ...

বে লিজিংয়ের সোমবার লেনদেন বন্ধ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার লেনদেন সোমবার বন্ধ থাকবে। ডিএসই সূত্রে ...

দর বৃদ্ধির কারণ জানে না ইউনাইটেড ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে ...

ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক ...