ডেস্ক নিউজ
প্রকাশিত: জুন ২১, ২০২৬ ৬:০৮ পিএম

দেশের শীর্ষস্থানীয় শরিয়াহভিত্তিক ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর চট্টগ্রাম সেন্ট্রাল ও চট্টগ্রাম আউটস্কার্ট রিজিয়নের আওতাধীন এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল করতে মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ জুন) আয়োজিত এ অনুষ্ঠানে ২১টি এজেন্ট আউটলেটের মালিক, ১৪টি লিংক শাখার ব্যবস্থাপক, আউটলেট ম্যানেজার এবং নির্বাচিত গ্রাহকরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ও ডিজিটাল ব্যাংকিং উইংয়ের প্রধান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিনুল ইসলাম ভূঁঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সেন্ট্রাল রিজিয়ন প্রধান হাফেজ মোহাম্মদ সালামত উল্লাহ এবং চট্টগ্রাম আউটস্কার্ট রিজিয়ন প্রধান এএফএম ফয়সাল কবির। সভায় সভাপতিত্ব করেন এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ মমতাজুল হক।

দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা তাঁদের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন সমস্যা, সম্ভাব্য সমাধান, আমানত বৃদ্ধির কৌশল এবং ডিজিটাল ব্যাংকিং বিভাগের উদ্যোগে চালুকৃত ডিজিটাল দানবক্স, বাংলা কিউআর, ইসলামিক ওয়ালেট ও আই-ব্যাংকিংসহ বিভিন্ন সেবার মাধ্যমে কীভাবে আধুনিক ও ক্যাশলেস ব্যাংকিং সেবা নিশ্চিত করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আমিনুল ইসলাম ভূঁঞা বলেন, এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক সেবার আওতায় আনার বড় সুযোগ সৃষ্টি হয়েছে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে এ সেবাকে আরও সহজ, নিরাপদ ও কার্যকর করতে কাজ করছে। তিনি এজেন্ট, শাখা ব্যবস্থাপক ও আউটলেট ম্যানেজারদের সমন্বিতভাবে কাজ করে আমানত বৃদ্ধি, গ্রাহকসেবা উন্নয়ন এবং আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রম জোরদারের আহ্বান জানান।

এসময় তিনি এজেন্ট আউটলেটে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লেনদেন সম্পাদন, লেনদেন শেষে সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হওয়া রসিদ সংগ্রহ এবং এসএমএস যাচাই করে লেনদেন নিশ্চিত করার বিষয়ে গ্রাহকদের সচেতন করেন। পাশাপাশি বাংলা কিউআর, ডিজিটাল দানবক্স, ইসলামিক ওয়ালেট ও আই-ব্যাংকিংয়ের মাধ্যমে ক্যাশলেস ব্যাংকিং সেবা গ্রহণে সবাইকে উৎসাহিত করেন।

সভা শেষে অংশগ্রহণকারীরা পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল করা, প্রান্তিক জনগোষ্ঠীকে আধুনিক ও শরিয়াহসম্মত ব্যাংকিং সেবার আওতায় আনা এবং বাংলাদেশ ব্যাংক-এর নির্দেশনা বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বিস্তারিত মতবিনিময় শেষে মুনাজাতের মাধ্যমে উঠান বৈঠক কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এবং বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে ...

চট্টগ্রাম ও কক্সবাজার বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র ৩ হাজার ৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে শাহ্জালাল ...