
পুঁজিবাজারে এসএমই খাতের নতুন কোম্পানি আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের লেনদেনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির লেনদেন আগামীকাল ২৯ মে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই প্লাটফর্মে শুরু হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ডিএসইতে আল-মদিনা ফার্মার ট্রেডিং কোড হবে “AMPL”। ডিএসইতে কোম্পানি কোড ৬৮০০৪। গত ২৫ মে কোয়ালিফায়েড ইনভেস্টর অফারে (কিউআইও) বরাদ্দপ্রাপ্ত শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।
আল-মদিনা ফার্মা গত ৭ মে থেকে ১১ মে পর্যন্ত কোয়ালিফায়েড ইনভেস্টর অফারে (কিউআইও) আবেদন সম্পন্ন করে।
কোম্পানিটি কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ৫০ লাখ শেয়ার ইস্যু করে যোগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে ৫ কোটি টাকার মূলধন উত্তোলন করে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি বিদ্যমান ব্যবসা প্রসারিতকরণ, ঋণ পরিশোধ ও ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।
এর আগে গত ১ ফেব্রুয়ারি বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৫৪তম কমিশন সভায় কোম্পানিটির কিউআইও প্রস্তাবে অনুমোদন দেয়া হয়। এসএমই খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৫ কোটি টাকা কিউআইও অনুমোদন দেয়া হয়েছে।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।
আর্থিক বিবরণী অনুযায়ী, সর্বশেষ হিসাববছরে (৩০ জুন, ২০২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩০ পয়সা। আর শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১ টাকা ৬৫ পয়সায় (পুনঃমূল্যায়নসহ)।
বিএসইসির শর্ত অনুযায়ী, লেনদেন শুরুর পর থেকে তিন বছর কোম্পানিটি কোন বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ২শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
- ৩তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার
- ৪চাঁদপুরে জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫
- ৫সুন্দরবন মায়ের মতো আপন, অস্তিত্ব রক্ষায় এখনই চাই কঠোর পদক্ষেপ
- ৬মাদারীপুরে মানব পাচারের গডফাদার এনামুল গ্রেফতার
- ৭দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার বিষে বদলে যাচ্ছে উপকূলের জীবন
- ৮মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চাঁদপুরে ৫ পুলিশ সদস্য বরখাস্ত
- ৯লালমোহনের বেতুয়া খালে বেহেন্দি ও রিং জাল জব্দ
- ১০সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে
- ১কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
- ২১৫ আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার
- ৩ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম
- ৪শাহজাদপুরে যমুনার ভাঙন রোধে বস্তা ফেলার দাবিতে মানববন্ধন
- ৫চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৬ভরিতে ২১৫৮ টাকা কমলো সোনার দাম
- ৭কুষ্টিয়ায় অসহায় ভ্যান-রিকশা চালকদের মাঝে ১৫০ ছাতা বিতরণ
- ৮চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- ৯ঝিনাইদহে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা
- ১০চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ





পাঠকের মতামত